শুটিং ফ্লোরে বলিউডের জনপ্রিয় অভিনেতার গালে সপাটে চ’ড়! যৌ’ন হে’নস্তার শি’কার গীতা LLB-র অভিনেত্রী

বর্তমান সময়ে খুব একটা ভালো যাচ্ছে না কারোর। চারিদিকের পরিবেশ পরিস্থিতি যেন দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। একের পর এক নির্মম ঘটনা প্রতি মুহূর্তে আমাদের সামনে ঘটে চলেছে। প্রতিবাদ মিছিল কিছুই যেন থামাতে পারছে না সেই মানুষরূপী হায়নাদের। প্রতিমুহূর্তে বাসে ট্রামে ট্রেনে মহিলারা কখনো না কখনো কোনো রকম ভাবে অ’স্বস্তিকর স্পর্শের শি’কার হচ্ছে।

যেমন বর্তমানে আরজি কর কান্ডের ঘটনা সামনে আসার পর থেকে পুরনো বেশ কিছু এ ধরনের ঘটনা সামনে উঠে আসছে নতুন করে। সাধারণ মানুষের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই ধরনের ঘটনা ঘটে থাকে সেই কথাও জানা গিয়েছে। এমনিতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি অন্ধকার দিক রয়েছে সে কথা কারোরই অজানা নয়। তবে আরজি কর কাণ্ডের পর যেন আরো এই ঘটনাগুলো বেশি করে সামনে আসছে। কখনো মেকআপ আর্টিস্টের সঙ্গে কখনো জুনিয়র আর্টিস্টের সঙ্গে আবার কখনো মহিলা অভিনেত্রীর সঙ্গে অ’সভ্য ব্যবহারের ঘটনা সামনে এসেছে। পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে অনেক ঘটনা শোনা গিয়েছে।

সম্প্রতি এবারে আরো এক ঘটনা সামনে এসেছে বলিউডের জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে। অভিযোগ করলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। বলিউড হোক বা টলিউড সব জায়গাতেই এই ধরনের ঘটনা কমবেশি শোনা গিয়ে থাকে। কেউ প্রতিবাদ করে ওঠে আবার কেউ ক্যারিয়ারের ভয়ে চুপ করে থাকে। সম্প্রতি যে ঘটনাটা সামনে এসেছে সেই ঘটনায় অভিনেত্রী চুপ ছিলেন না।

বলিউড অভিনেতার যৌ’ন হে’নস্থার শি’কার হলেন বাংলার অভিনেত্রী

স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি। এবারে ওই ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী অভিযোগ তুললেন বলিউডের জনপ্রিয় অভিনেতার নামে। অভিনেত্রী জানিয়েছেন বলিউডে কিছুদিন আগে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই ওই জনপ্রিয় অভিনেতার অ’স্বস্তিকর স্পর্শের শিকার হয়েছেন অভিনেত্রী। অভিযোগ জানিয়েছেন গীতা এলএলবি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মেঘনা হালদার।

আরও পড়ুন: হুকোমুখকে বিয়ে করতে রাজি স্রোত! রেগে বো’ম সার্থক! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

মেঘনা অভিযোগ তুলেছেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে। ঐদিন মেঘনা স্কার্ট পড়েছিলেন। অভিনেতা নাকি শুটিং চলাকালীন মেঘনার উরুতে স্পর্শ করেছিলেন, সেই সময় মেঘনা চুপ থাকেনি। রাজপাল যাদবকে সপাটে থাপ্পর মেরে ছিলেন সবার সামনে। সেই প্র’তিশোধ তুলেছিলেন অভিনেতা শুটিং চলাকালীন। টাই ধরে টেনে ধরেছিলেন এমনভাবে অভিনেত্রীর গলায় ফাঁ’স লেগে যায়। এই ঘটনা সামনে আসার পরই চাঞ্চল্য তৈরি হয়েছিল।

Back to top button