‘ভালো কাজের গুরুত্ব বাংলা দিতে পারে’, অভিনয় জগত থেকে ব্যক্তিগত জীবন অকপটে অনেক মুহূর্ত ভাগ করে নিলেন গার্গী

Gargi Roychowdhury: বাংলা চলচ্চিত্র (Bengali Movie) জগৎ থেকে শুরু করে বাংলা টেলিভিশন (Bengali Television) সর্বত্রই তার অবাধ বিচরণ। একের পর এক অনবদ্য কাজের মধ্যে দিয়ে নিজেকে দর্শকদের মাঝে সফলভাবে প্রতিষ্ঠা করেছেন তিনি। সব সময় নিজের আত্মমর্যাদা এবং নিজস্বতা বজায় রেখে এখনো অবধি এগিয়ে চলেছেন দর্শকদের প্রিয় অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury)।
অভিনয় জীবনের শুরু থেকে সর্বদাই সফলতা পেয়েছেন তিনি। কখনো পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। সবকিছুর মাঝেও নিজের ওপর সময় দেওয়া বা নিজেকে ভালোবাসার কথা একটুও ভুলে যাননি অভিনেত্রী। তিনি বলেন যত বয়স বাড়ছে তত বেশি করে মনে হচ্ছে আরো অনেকদিন কাজ করে যেতে হবে। আর তার জন্য নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। পাশাপাশি যে কোন কাজের পরে নিজেকে সময় দিতে ভীষণ পছন্দ করেন অভিনেত্রী গার্গী।

যোগ্যতাকেই বেশি প্রাধান্য দেন গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury)
বর্তমানে বায়োপিকের দিকেই বেশি মননিবেশ করেছেন তিনি। তার মতে যে যেই কাজের জন্য যোগ্য, সে ঠিক সেই কাজটাই পায়। “আমি এখনো অবদি যে কাজগুলো করেছি বা যে কাজগুলো পেয়েছি সেটা অন্য কেউ কিন্তু পায়নি। আমি পেয়েছি কারণ আমি যোগ্য ছিলাম। আর যেগুলো পাইনি সেগুলো জন্য ধরে নিতে হবে আমি এখনো অবধি যোগ্য নই।” ভবিষ্যতে আরো অনেক নতুন কাজ নিয়ে আসতে চলেছেন তিনি।
এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বর্তমানে পুরুষদের পারিশ্রমিক অনেক বেশি। এই নিয়ে কখনো কিছু মনে হয়নি তার? গার্গী স্পষ্ট জানান, তিনি নিজেকে দীপিকা পাড়ুকোন মনে করেন না। তিনি মনে করেন ছবি যেরকম পারিশ্রমিকও সেই রকমই হয়। যদি তিনি কোন ছবির প্রধান চরিত্রে থাকে তখন তিনি অবশ্যই আশা করেন তার পারিশ্রমিক বাকিদের তুলনায় বেশি হবে। তবে এই নিয়ে তার কোন মতপার্থক্য নেই।
![]()
আরও পড়ুনঃ দত্ত বাড়িতে ভাঙ্গন ধরালো অয়ন মৌমিতা! পর্ণাকে কৌশলে অন্যত্র সরিয়ে দিল ইশা! ভাগ হয়ে গেল দুই পরিবার!
বাংলাকে নিয়ে কি বললেন গার্গী?
এখন ছবি হিট না হলেই অনেকেই বলেন মানুষ নাকি বাংলা ছবি দেখতে ভুলে গেছে। কারণ মানুষ দক্ষিণী সাধ পেয়ে গিয়েছে। হলিউড বলিউড এসব কিছু বাঙালিকে বাংলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু তিনি এই কথায় সহমত জানাতে পারেন না। তিনি বলেন, “বাংলার মানুষ ভালো কাজের দাম দিতে জানে। ভালো কাজের গুরুত্ব বাংলা দিতে পারে। তবে তার জন্য কাজটাকে ভালো হতে হবে।” তার প্রতিটি উত্তরে সত্যতা খুঁজে পান দর্শক মহল।

