সুখের হয়নি প্রথম বিয়ে! বাবার বয়সী লোককে স্বামী হিসেবে কেন বেছে নিলেন গার্গী!

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় অন্যতম একজন অভিনেত্রী হলেন গার্গী রায় চৌধুরী (Gargi Roychowdhury)। অভিনেত্রী কয়েক দশক ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। শুরুটা হয়েছিল অনেক ছোট বয়স থেকে। ছোট থেকেই নাটক করতেন। বিভিন্ন থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। বিভিন্ন যাত্রাপালাতে অভিনয় করেছেন। ২০০৪ সালে প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করেন। তারপর কেটে গিয়েছে ২০ টা বছর। বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।
অভিনয় যাত্রাটা শুরু হয়েছিল ছোট পর্দার হাত ধরে। টেলিভিশনের পর্দার বিভিন্ন ধারাবাহিকে তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছিল। বর্তমানে তো টিভির পর্দায় আর দেখাই যায় না শেষ কয়েক বছর ধরে। যদিও কেরিয়ারের শুরু থেকেই বেশ বাছাই করা চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী। তাই যে কটি চরিত্রে অভিনেত্রীকে দেখা গিয়েছে সেই সবকটিতেই সাফল্য পেয়েছে।
একজন থিয়েটার শিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন, উত্তরণ এবং পরে বহুরূপীতে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি রেডিওতে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছিলেন এক সময়। তারপরে অভিনয় জগতে চুটিয়ে কাজ করেছেন। বাছাই করা ছবিতে হলেও জনপ্রিয় ছবিগুলোতে অভিনেত্রীকে দেখা গিয়েছে। তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম হলো টিন ইয়ারি কথা, ইতি মৃণালিনী, শুধু তুমি, বুনো হাঁস, খাদ, নকশাল, রামধনু, বিটনুন, হেমন্ত, মেঘনাথ বধ রহস্য, হামি ইত্যাদি। ২০২২ সালে হামি টু ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল গার্গীকে।
গার্গীর ব্যক্তিগত জীবনের নানান ওঠাপড়ার গল্প
তবে অভিনেত্রীর অভিনয় জীবনে সাফল্য থাকলেও ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক ওঠা পড়া রয়েছে। খুব অল্প বয়সেই বহুরূপী নাট্য দলে কাজ করতে করতে তার আলাপ হয় অভিনেতা দেবেশ রায়ের সঙ্গে। বয়সের বিস্তার ফারাক থাকার পরেও দুজনে দুজনের প্রেমে পড়েন এবং পরবর্তী সময়ে কারোর পরোয়া না করে বিয়ে করে। যদিও সেই সম্পর্ক পরে টেকেনি। কয়েক বছর যেতে না যেতেই তাদের সম্পর্কে ভাঙ্গন ধরে। এরপর পরবর্তী সময়ে আজকাল পত্রিকার সম্পাদক অশোক দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান। তার সঙ্গে গার্গীর বয়সের বিরাট পার্থক্য ছিল। তাদের সম্পর্ক মাঝে বহু বাধা এসেছিল। কিন্তু সেই সমস্ত বাধা পেরিয়ে তারা বিয়ে করেন একে অপরকে।
আরও পড়ুন: রাঙার জন্য বাড়ি ছাড়ল আহেরি! দোষের ভাগীদার রাঙা!
তাদের বিয়ে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই সময়। কিন্তু অভিনেত্রী কারোর কোন কথাই কানে তোলেননি। নিজের ছন্দে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছেন বরাবর। অভিনেত্রী কিছুটা অন্য ধাঁচের মানুষ হবার জন্যই হয়তো সব ছবি বা ধারাবাহিককে তাকে দেখা যেত না। বাছাই করা ছবি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে তার অভিনীত প্রতিটি চরিত্রই দর্শকের মনের দাগ কেটে গিয়েছে।

