রাঙার জন্য বাড়ি ছাড়ল আহেরি! দোষের ভাগীদার রাঙা!

সপ্তাহখানেক আগে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে দর্শকের বেশ ভালই পছন্দ হয়েছে ধারাবাহিকটি, তাই তো টিআরপি তালিকায় নজর রাখলে বোঝা যাচ্ছে ধারাবাহিকটি কত ভালো ফলাফল করেছে এই অল্প সপ্তাহের মধ্যে।
ধারাবাহিকের গতকালের বেশ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রাঙাকে বিপদে ফেলার জন্য নানান রকম প্ল্যান করছে বৃন্দারা। তাদের এখন একটাই উদ্দেশ্য রাঙাকে বাড়ি থেকে বের করে দেওয়া। এদিকে রাঙার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আক্কুর বাবা। তিনি চাইছেন রাঙাকে একটি সুন্দর জীবন দিতে। এদিকে রাঙাকে বাড়ি থেকে বের করে দিতে চায় বৃন্দা। তাই আগের দিন যখন বাড়িতে গুরুদেব এসেছিল তার খাবারে পেঁয়াজ মিশিয়ে তাকে বিপদে ফেলতে চেয়েছিল। কিন্তু সেই প্ল্যান তারা সফল হয়নি। তাই পরে আবারও রাঙাকে নতুন করে বিপদে ফেলে। ইচ্ছে করে কয়েকটি ছেলের সঙ্গে রাঙার ভিডিও করে সেই ভিডিওর মধ্যে কারসাজি করে, সবাইকে ভুল বোঝায় রাঙার বিরুদ্ধে। সেই ভিডিও দেখে রাঙাকে ভুল বোঝে সবাই।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২৬ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 26 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙাকে বাড়ির সবাই ভুল প্রমাণ করছে বৃন্দা। রাঙা সবাইকে বারবার করে বলছে এই ভিডিওটা মিথ্যে, রাঙা সেই ছেলেগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেটা ভিডিওতে দেখা যাচ্ছে না। আর এটা সম্পূর্ণ বৃন্দা এবং সুব্রতর কারসাজি সেটা স্পষ্ট বোঝা যাচ্ছেতাদের মুখ দেখে। নবারুন রাঙার কোন কথাই শোনে না। তিনি যত তাড়াতাড়ি সম্ভব রাঙার বিয়ে দিতে চান। তিনি নিজের মান সম্মান নিয়ে ভীষণ সচেতন, তাই চান না কোন ভাবেই রাঙার ভুলের কারণে তার মান সম্মান খোয়া যাক। এদিকে রাঙা প্রমিতা এবং আক্কু দুজনের কাছে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু আক্কু বিশ্বাস করতে চাইলেও প্রমিতা রেগে যায় রাঙার উপরে।
এদিকে ডাঙ্গা ঘরে গিয়ে বাবার ছবি জড়িয়ে ধরে কান্না করতে থাকে সে নিজে জানে কিন্তু কাউকে বোঝাতে পারছে না। রাঙ্গা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আকু আসে ডাঙ্গার ঘরে। এসে দেখে রাঙামাটি কাঁদছে। আপু সান্ত্বনা দিয়েন এর আগে শক্ত হতে বলে আর বলে ওই ছেলেগুলোকে দেখলে রাঙ্গা আবার চিনতে পারবে কিনা কারণ বিশ্বাস করে রাঙা এ ধরনের কাজ করতে পারে না। আপুর ভরসা পেয়ে রাঙাও যেন মনে একটু জোর পায়।
আরও পড়ুন: গরিবের সুপারম্যান অগ্নি! হাত দিয়ে আটকে দিল আস্ত একটা লরি! কথার নতুন প্রোমো দেখে হেসেই খু’ন দর্শক
এদিকে পরের দিন প্রমিতা রাঙাকে নিয়ে আর্চারি ক্লাসে যায়। সেখানে নতুনভাবে রাঙার এডমিশন করানো হবে। রাঙা তীরন্দাজ বিদ্যা শিখবে সেখানে। রাঙা এবং প্রমিতাকে নিয়ে যাওয়ার কথা ছিল আক্কুর। কিন্তু হঠাৎই দেখা যায় বিশেষ কাজের জন্য শহরের বাইরে যাচ্ছে আহেরি। কুড়ি দিনের জন্য তাকে যেতে হচ্ছে বাইরে। এই কথা শুনে প্রত্যেকেরই মন খারাপ হয়ে যায়। এদিকে নবারুন ছেলের বউয়ের এর জন্য তুলে রাখা গয়না নিয়ে এসে তাকে দেখানো কথা বলে। আর সেই দৃশ্য দেখে নেয় ময়না। ময়না গিয়ে বৃন্দাকে এই ঘটনা জানাবে সেটাই খুব স্বাভাবিক। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

