দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একরত্তির নাম প্রকাশ্যে আনলেন রূপসা! ছেলের কি নাম দিলেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। কিছুদিন আগে নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। চলতি বছরেই নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর জীবনের এই দুটি খুশির খবর জানার পর তো দর্শক মহলে প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এতদিন ধরে রুপসা সায়নদ্বীপের সন্তান আসার অপেক্ষাতেই ছিলেন পরিবার এবং তাদের ভক্তরা। বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সকলের সামনে এনেছিলেন রুপসা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সন্তান আসার খবর জানতে পেরেছিলেন সকলে।

actress

গর্ভবতী হওয়ার পরে সমালোচনাও শুনতে হয়েছিল। কিন্তু সেগুলো কিছুই অভিনেত্রী কানে নেননি। কিছুদিন আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রুপসা। সায়নদ্বীপ এবং রূপসা সকলেরই ইচ্ছে ছিল তাদের পুত্রসন্তান হোক। তাদের মনের ইচ্ছে পূরণ হয়েছে। তবে সন্তান জন্মানোর কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও সন্তানের মুখ দেখাননি তারা।

কিন্তু অবশেষে নিজের সন্তানের নাম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অনেক ভেবেচিন্তে আলাপ আলোচনা করে একটি মিষ্টি নাম নিজের ছেলের জন্ম বাছাই করেছেন রুপসা। একরত্তি মিষ্টি নাম শুনে তো নেটিজেনরা ভীষণই খুশি। ছেলেকে কোলে নিয়ে একাধিক ছবি তুলছেন ঠিকই কিন্তু সেখানে খুদের মুখ আড়ালেই রেখেছেন।

আরও পড়ুনঃ হাতে নেই কাজ! বেহাল অর্থনৈতিক অবস্থা! রাস্তায় ফুচকা বিক্রি করার জোগাড় অভিনেত্রীর! নিজের অবস্থা নিয়ে কি বললেন দেবলীনা দত্ত?

তবে এতদিন নাম প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। অবশেষে একরত্তির নাম প্রকাশ্যে আনলেন রূপসা। শিবরাত্রি উপলক্ষে ছেলের ছবি পোস্ট করে রূপসা লেখেন, ‘ডুগ্গুর প্রথম শিবরাত্রি’। অর্থাৎ ছেলেকে আদর করে এই নামেই ডাকেন রূপসা-সায়নদীপ। তবে অনেকেরি হয়ত জানা নেই এই ডুগ্গু নামের অর্থ কি? ডুগ্গু নামের সঙ্গে ভগবান বিষ্ণুর যোগ রয়েছে।

Back to top button