ছোট পর্দায় আবার ফিরছেন সবার প্রিয় ইধিকা! কোন চ্যানেলে আসছে তার নতুন কাজ সঙ্গে কে? তাকে টিভির পর্দায় দেখতে উৎসুক অনুগামীরা

অন্যান্য অভিনেত্রীদের মতোই ছোট পর্দায় বেশ পরিচিত মুখের একজন হলেন ইধিকা পাল। অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী ইধিকা। জি বাংলায় ইমলির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই সুন্দরী তরুণীকে। তবে এটি প্রথম না এর আগেও খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
রিমলি একটি ভারতীয় বাংলা ভাষার নাটক টেলিভিশন সিরিজ যা বাংলা জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল জি বাংলায় সম্প্রচারিত হয়েছিল। সম্প্রচারের আগেও ডিজিটাল প্ল্যাটফর্ম ZEE5- এ উপলব্ধ ছিল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পল এবং জন ভট্টাচার্য। এটি 15 ফেব্রুয়ারি 2021-এ প্রিমিয়ার হয়েছিল। সিরিজটি প্রযোজনা করেছিল অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট। এটা ছিল একজন কৃষক মেয়ে রিমলির কথা। কম টিআরপির কারণে 26 সেপ্টেম্বর 2021 তারিখে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
সেরা অভিনেত্রীর তকমা পেইয়েছিলেন ‘পিলু’ ধারাবাহিকের রঞ্জা। ‘পিলু’ শেষ হলেও রঞ্জা চরিত্রের জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। অভিনেত্রী ইধিকা পালের অভিনয় দর্শকের মনে দাগ কেটে গিয়েছে। কখনো রিমলি আবার কখনো রঞ্জা, প্রত্যেক চরিত্রেই ইধিকার অভিনয় অতুলনীয়। ধারাবাহিক পিলু নামে শুরু হলেও চলতি ধারাবাহিকে মুখ্য হয়ে ওঠে রঞ্জা চরিত্র।নিখুঁতভাবে চরিত্রটি ফুটিয়ে তোলেন অভিনেত্রী ইধিকা পাল।

চোখের ভাবভঙ্গী দিয়ে অভিনয় ফুটে ওঠে তাঁর। রঞ্জা সত্যিই একজন দক্ষ অভিনেত্রী। দর্শকের চোখে অভিনয়ে সেরার তকমা পেলেন ইধিকা। কলকাতা গ্লিটজ আওয়ার্ডস ২০২২ সদ্য অনুষ্ঠিত হয়ে গেল। এই মঞ্চে শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় যোগ্য সম্মান। এই পুরস্কারের জন্য কোন তারকা সেরা সেটা নির্বাচন করেন দর্শকরাই। কয়েক মাস ধরে চলে ভোটিং। দিন-রাত জেগে নিজের প্রিয় তারকাদের ভোট দেন দর্শক। এই নির্বাচনে স্থান পেলেন ইধিকা।
এককথায় সবার নজর কেড়েছেন এই তরুণী অভিনেত্রী। গল্পে নায়িকার থেকেও পার্শ্বর চরিত্রের দিকে মানুষের ভালবাসার ঝোঁক বৃদ্ধি করে নিজের অসামান্য অভিনয়ের পরিচয় দিয়েছেন তিনি। বর্তমানে এখন অব্দি তার নতুন কোন কাজের খবর না আসলেও তার অনুগামীরা তাকে খুব তাড়াতাড়ি একটি লিড রোলে ধারাবাহিকে ফিরে পেতে চান। তাকে দেখার জন্য উৎসুক হয়ে আছেন তার ভক্তরা।

