‘বহুবার বলেছি বেরিয়ে আয়, এভাবে থাকিস না…আমি আবার একটা বান্ধবীকে একইভাবে হারাতে পারবো না’- ঠিক কি কি কারনে আ’ত্মহত্যার পথ বেছেছিলেন দেবলীনা? মুখ খুললেন বন্ধু সায়ক! সামনে এলো চাঞ্চল্যকর তথ্য!

সায়ক চক্রবর্তী এবং গায়িকা দেবলীনার বন্ধুত্ব টলিপাড়ায় বহুদিনের পরিচিত। কাজের সূত্রে যেমন, তেমনই ব্যক্তিগত জীবনেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা। কঠিন সময়ে বন্ধুর পাশে দাঁড়ানোর মানুষ হিসেবে সায়কের পরিচিতি নতুন নয়। সেই বন্ধুত্বের জায়গা থেকেই সম্প্রতি দেবলীনাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনায় ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে তাঁকে এবং সেই কারণেই তিনি প্রকাশ্যে নিজের অনুভূতির কথা তুলে ধরেন।
সায়ক জানিয়েছেন, দেবলীনা দীর্ঘদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবার এবং বিবাহিত জীবনের টানাপোড়েন তাঁকে ক্রমশ একাকীত্বের দিকে ঠেলে দিচ্ছিল। যে বাবা মা তাঁকে মানুষ করেছেন, তাঁদের থেকে দূরে থাকার চাপ একজন মেয়ের উপর কীভাবে গভীর প্রভাব ফেলে, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। এই সমস্যা বিয়ের আগেও ছিল এবং বিয়ের পর তা আরও বেড়েছিল বলেই জানান অভিনেতা।
বন্ধু হিসেবে বহুবার দেবলীনাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন সায়ক। তাঁর কথায়, যদি কোনও সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, তবে সেটাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার মানে হয় না। তবে দেবলীনা আরও কিছুটা সময় দিতে চেয়েছিলেন এবং সহ্য করার পথই বেছে নিয়েছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিষয়টি ভয়াবহ রূপ নেয় বলে জানান তিনি।
লাইভ ভিডিওতে সায়ক স্পষ্ট করেন, এই মুহূর্তে দেবলীনা বিপদ মুক্ত এবং চিকিৎসাধীন। বন্ধুর অনুরোধেই তিনি দর্শকদের জানিয়েছেন যে দেবলীনা এখন ভালো আছেন এবং মৃত্যুভয় নেই। তবে দেবলীনা নিজে সুস্থ হয়ে যতক্ষণ না সমস্তটা জানাতে চাইবেন, তার আগে গায়িকার জীবন নিয়ে ব্যক্তিগত তথ্য তিনি প্রকাশ করবেন না বলেই জানান অভিনেতা। বন্ধুর গোপনীয়তার প্রতি সম্মান রাখার কথাও বলেন তিনি।
আরও পড়ুনঃ ‘আমি মানসিকভাবে ভালো নেই…চেষ্টা করেও আর পারছি না!’ লাইভের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী দেবলীনা নন্দী! ব্যক্তিগত টানাপোড়েন থেকেই আ’ত্মহ*ত্যার চরম সিদ্ধান্ত? উদ্বিগ্ন ভক্তরা!
সায়ক আরও বলেন, এই ধরনের মানসিক লড়াই তিনি আগেও খুব কাছ থেকে দেখেছেন এবং আর কোনও বন্ধুকে হারাতে চান না। তিনি বলেন দেবলীনা দ্বিতীয় সুযোগ পেয়েছে। পাশাপাশি দর্শকদের উদ্দেশে তাঁর অনুরোধ, না জেনে কাউকে বিচার করবেন না। যে যন্ত্রণার ভেতর দিয়ে যায়, সেই বোঝে তার গভীরতা। তিনি সবাইকে বলেন সবাই যেন দেবলীনার দ্রুত সুস্থতা কামনা করেন।

