নি’ষ্ঠুর ব’র্বর পরাগ থেকে সহৃদয় বিনয়ী গোপাল! দুই মেগায় দুই ভিন্ন চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছেন দ্রোণ মুখার্জি? আপনার কেমন লাগে অভিনেতাকে?

টেলিভিশনের পর্দার (Bengali television) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দ্রোণ মুখার্জি (Drone Mukherjee)। অভিনয় জগতে তিনি দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন খুব বেশিদিন হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেতা। নিজের অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা তৈরি করে নিয়েছে।
অভিনেতাকে প্রথমবার দর্শক দেখেছিলেন জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে। ধারাবাহিকে অভিনেতাকে পরাগ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেতাকে পরাগ চরিত্রে অভিনয় করতে দেখার পর থেকেই দর্শকদের তো ভীষণ ক্ষোভ রাগ জমে উঠেছিল তার উপরে। নেটিজেনরা অভিনেতাকে সেই সময় থেকে একেবারেই পছন্দ করতেন না।
সেই ধারাবাহিকে দেখানো হয়েছিল স্ত্রী শিমুল শ্বশুরবাড়িতে পা দেওয়ার পর থেকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। কিন্তু সে দিকে পরাগের কোনও খেয়াল নেই। সে তার মায়ের আদুরে ছেলে। মা, ভাই, বোনই তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব শেষে আসে বৌ। আর প্রতিদিনই স্ত্রীর উপর পরাগ শারীরিক ও মানসিক অত্যাচার করত।
তবে বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার আরও একটি সদ্য শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে। জি বাংলার পরিণীতা ধারাবাহিকে গোপাল চরিত্রে বর্তমানে দেখা যাচ্ছে অভিনেতাকে। আর এই চরিত্রটি পরাগ চরিত্র থেকে একেবারেই বিপরীত ধর্মী। একেবারে বিপরীত ধরনের চরিত্রে অভিনেতাকে দেখা যাচ্ছে এই ধারাবাহিকে।
আরও পড়ুনঃ আনন্দীর ডাকে সারা দিলেন মা! বনদেবীর কাছেই মিললো ভাইরাসের ওষুধ! এবার অ্যান্টিভাইরাস তৈরি করবে আনন্দী! দুর্ধর্ষ আজকের পর্ব!
ধারাবাহিকে গোপাল স্ত্রীকে সম্মান করতে জানে। স্ত্রীর সুবিধা অসুবিধার সব সময় খেয়াল রাখে। এমনকি স্ত্রীর অনুমতি ছাড়া তাকে ছুঁয়ে পর্যন্ত দেখে না। রুক্মিণীর কথা ভেবে তার কথামতই তাকে ছ মাস বাদে ডিভোর্স দিতেও রাজি হয়ে গিয়েছে। বউয়ের সমস্ত বিপদে ঝাঁপিয়ে পড়ে গোপাল। আর দ্রোণকে এই চরিত্রে অভিনয় করতে দেখে দর্শক ভীষণই খুশি। এই চরিত্রে অভিনয় করার পর থেকে দর্শকের কাছে অভিনেতা বিপুল ভালোবাসা পেয়েছেন।

