মাথায় বন্দুকের নল! প্রাণের ভয়ে বাধ্য হয়ে করেছেন অনুষ্ঠান! স্টেশনে টানা ৯ ঘণ্টার অপেক্ষায় নিউমোনিয়ার শিকার অভিনেত্রী ডলি বসু!

একসময় বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন ডলি বসু (Dolly Bosu)। বড় পর্দা থেকে শুরু করে টেলিভিশনে ছোট পর্দা বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রীর। একসময় জি বাংলার পর্দার জনপ্রিয় ধারাবাহিক রাশিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। ওই ধারাবাহিকের অভিনয় করে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন ডলি বসু (Dolly Bosu)।
অভিনেত্রী ছাড়াও তার আরো একটি পরিচয় রয়েছে তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুত্রবধূ। শশুর বাড়িতে রাজনৈতিক মহল থাকলেও তিনি নিজের পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন। ছোটবেলা থেকেই বাংলার চলচ্চিত্র, নাটকের প্রতি তার আলাদা রকম ভালোলাগা ছিল। তাই তো অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি করতে খুব বেশি সময় লাগেনি।
অভিনয়ের সূত্রে অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতে হয়। সেরকমই অভিনেত্রীকেও বহুবার বহু জায়গা থেকে অনুষ্ঠানের বিশেষ অতিথি করে নিয়ে যাওয়া হয়েছে। সেরকমই এক অনুষ্ঠানে গিয়ে একবার বিরাট বড় বিপদের মুখে পড়তে হয়েছিল তাকে এবং তার টিমকে।
জি বাংলার একসময়ের জনপ্রিয় শো অপুর সংসারে এসে নিজের জীবনে ঘটে যাওয়া সেই ভয়ংকর ঘটনার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেইদিন প্রাণ হাতে নিয়ে ফিরতে হয়েছিল অভিনেত্রীকে। ওটা অভিনেত্রীর জীবনের শেষ দিনও হতে পারত। তবে কি এমন হয়েছিল অভিনেত্রীর সাথে?
আরও পড়ুনঃ ‘ও প্রিতমের বাড়ি গিয়ে পড়ে থেকেছে…একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব না!’ সরাসরি কটাক্ষ! মেয়ে বলেই প্রতিভা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়েছেন! দাবি অরজিৎ সিংয়ের প্রাক্তন স্ত্রী রুপরেখা ব্যানার্জির!
অসমের বারপেটা থেকে একটি প্রত্যন্ত গ্রামে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সবাই। সেখানে সবে কিছুদিন আগেই এক বড় ঝামেলা হয়েছে। সেখানে ওই রাতে একটি খড়বিচুলি ছড়ানো ঘরে তাদের থাকতে দেওয়া হয়েছিল কিন্তু ওই অবস্থায় সেখানে থাকা যাবে না বলে অভিনেত্রীরা দুজন বাদে বাকিরা ফিরে এসেছিলেন। কিন্তু পরেরদিন তারা জানতে পারেন তাদের ওই দুজন ছেলেকে আটকে রাখা হয়েছে। যতক্ষণ তারা অনুষ্ঠান করে যাবেন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না তাদের লোককে। এরকম ভয়ংকর পরিস্থিতিতে তারা অনুষ্ঠান করে রাত দুটোতে স্টেশনে ফেরেন। টানা ৯ ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। তারপর নিউমোনিয়া নিয়ে বাড়ি ফিরেছিলাম অভিনেত্রী।

