মুম্বইয়ে দিব্যাণী মন্ডল! তবে কি টলিউড ছেড়ে এবার বলিউডে পা রাখলেন পর্দার “ফুলকি” ? দিলেন দারুন সুখবর!

টলিপাড়ার পরিচিত মুখ দিব্যাণী মন্ডল ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছেন অভিনয়ের জগতে। ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু হলেও এখন বড় পর্দা এবং ওটিটিতেও কাজ করছেন তিনি। খুব শিগগিরই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-এর ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে তাঁকে, যা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
এরই মধ্যে হঠাৎ করেই মুম্বইয়ে দেখা গেল অভিনেত্রীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে শহরের রাস্তায় দাঁড়িয়ে স্বাভাবিক লুকে ধরা দিয়েছেন। উলের স্লিভলেস টপ আর লাল স্কার্টে তাঁর সাজ নজর কেড়েছে। সঙ্গে ছিল ফুলের তোড়া এবং সানগ্লাসে একেবারে আলাদা স্টাইল।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের। সেখানে একটি গানের লাইন উল্লেখ করে দিব্যাণী নিজের মনের কথা জানিয়েছেন। ছবিগুলির লোকেশন হিসেবে মুম্বই লেখা থাকায় জল্পনা আরও বেড়েছে। তবে তিনি কাজের জন্য গিয়েছেন নাকি ঘুরতে, তা এখনও স্পষ্ট করেননি অভিনেত্রী।
আগে টলিপাড়ার অনেক অভিনেত্রীই মুম্বইয়ে গিয়ে হিন্দি ধারাবাহিকে কাজ শুরু করেছেন। যেমন দেবচন্দ্রিমা সিংহরায়, অদ্রিজা রায় এবং মিশমি দাস। তাই দিব্যাণীর ক্ষেত্রেও একই সম্ভাবনা দেখছেন অনেকেই।
আরও পড়ুনঃ ‘আমায় দয়া করে একটু সাহায্য করবেন?’ হঠাৎ করে সমাজমাধ্যমে এসে দর্শকদের কাছে সাহায্য চাইলেন ঋতব্রত মুখোপাধ্যায়! হঠাৎ কী হলো অভিনেতার?
কাজের দিক থেকে দিব্যাণী ইতিমধ্যেই ‘ফুলকি’ ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। সামনে সৃজিতের ছবি ছাড়াও ‘গুনগুন করে মহুয়া’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এখন দেখার, মুম্বই সফর তাঁর কেরিয়ারে নতুন কোনও দিক খুলে দেয় কিনা।

