জিতু আর দিতিপ্রিয়ার চুম্বনের গোপন ছবি… ‘বয়ফ্রেন্ডকে পাঠাও, রাতেই ব্রেকআপ হয়ে যাবে’- জিতু কামালের নোংরা স্বরূপ সামনে আনলেন দিতিপ্রিয়া!

বেশ কয়েক মাস হল টেলিভিশনের (Bengali Television) পর্দায় প্রধান চ্যানেল জি বাংলায় (Zee Bangla) রমরমিয়ে চলছে চিরদিনই তুমি যে আমার (Chironidi Tumi Je Amar) ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal) এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। শুরু হওয়ার পর ধারাবাহিকের প্রধান অভিনেতা এবং প্রধান অভিনেত্রীর মধ্যে কয়েক সপ্তাহ সব ঠিকঠাক থাকলেও খুব বেশিদিন এই সুসম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে অভিনেতার নোংরা রূপটা সবার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া।

কিছুদিন ধরেই অভিনেতা এবং অভিনেত্রীর ছবি ঘিরে একটি জটোলা সৃষ্টি হয়। প্রোডাকশন কর্তৃক তোলা এবং জিতু কামালের পোস্ট করা একটি ছবি অভিনেত্রীর পছন্দ না হওয়ায় সেটি তিনি সমাজ মাধ্যম থেকে মুছে ফেলার অনুরোধ জানান। সেটি করা হয় সাথে সাথেই। কিন্তু এই নিয়ে জলঘোলা শুরু হয়। এর মাঝে জিতু কামাল অভিনেত্রীকে নিয়ে প্রকাশ্যে সমাজমাধ্যমে এমন ভাবেই নিজের বক্তব্য রাখেন যাতে করে দর্শকদের অভিনেত্রীর প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়। ফলস্বরূপ অনেকেই বলেন, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নাকি এই বিষয়গুলিকে স্বাভাবিকভাবে নিতে পারেন না। সেই ক্ষমতা তার নেই।

শুরু থেকেই সবটা মুখ বুঝে সহ্য করে আসছিলেন অভিনেত্রী। কিন্তু এই কাদা ছোড়াছুড়িতে তিনি যখন দেখেন, কাদাটা তার দিকেই আসছে আর যে আসল দোষী সে ভালো মানুষ সেজে বেমানুন ছাড় পেয়ে যাচ্ছে, তখন তিনি আর চুপ করে থাকতে পারেন না। কিছু মাস ধরে চলা এই জল্পনা কল্পনা সবকিছুর উপর জল ঢেলে আসল বিষয়টা সামনে আনন অভিনেত্রী। এক ঘন্টা আগেই তিনি তার সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করেন। সেখানে তিনি তার সহ অভিনেতা সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরেন। তার লেখা পড়লে এক মুহূর্তের মধ্যে অভিনেতা জিতু কামালের প্রতি সমস্ত শ্রদ্ধা উধাও হয়ে যেতে বাধ্য।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

তার মতে, জিতু কামাল সামনাসামনি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেও, তার কাজকে সম্মান জানালেও এবং তার মাকে ভয় পাওয়ার কথা প্রকাশ করলেও আদতে সবটাই ভনিতা। সময় সুযোগ পেলেই অভিনেতা অভিনেত্রীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান। অভিনেত্রীর পছন্দ নয় জেনেও এমন অনেক ইঙ্গিত করে বসেন যা প্রতিটি মেয়ের কাছেই অস্বস্তিজনক এবং লজ্জার। দিতিপ্রিয়া আরো জানান, তাদের যে ছবিটি এ.আই (AI) দ্বারা বিকৃত করা হয় অর্থাৎ সেই চুম্বনের ছবিটি জিতু কামাল দিতিপ্রিয়াকে পাঠিয়ে বলেন, ছবিটি নাকি তার খুব পছন্দ হয়েছে এবং সেটা যেন দিতিপ্রিয়া তার প্রেমিককে পাঠান।

আরও পড়ুনঃ ‘থাকত তো দমদম ক্যান্টনমেন্ট, আমি বিয়ে করে সাউথ কলকাতায় আনলাম, এখন বড় বড় হাবভাব দেখায়!’ এত অহংকার! দমদমে কি মানুষ থাকেন না? দমদমে কি মানুষ থাকেন না? সমাজ মাধমে দর্শকদের কটাক্ষের শিকার লোপামুদ্রা!

এখানেই থেমে থাকেননি অভিনেতা। অভিনেত্রী যখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা অভিনেতাকে জানান, জিতু কামাল অত্যন্ত নোংরা ভাবে অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন তিনি কি অন্তঃসত্ত্বা? বিষয়টি অভিনেত্রীর পছন্দ হয়নি। বহুদিন তিনি নিজের এই কথাগুলি নিজের মধ্যেই চেপে রেখেছিলেন। কারণ, তিনি কোনোভাবেই চাননি তাদের ব্যক্তিগত সম্পর্কের এই তিক্ততা এবং তার অস্বস্তি তাদের কাজে কোনরকম প্রভাব ফেলুক। কিন্তু তার পক্ষে আর বিষয়গুলি নিজের মধ্যে রাখা সম্ভব নয়। তাই তিনি কিছুক্ষণ আগেই করা তার পোস্টে অভিনেতা জিতু কামালের কুকীর্তি পাশ করেছেন।

Back to top button