অভিনেত্রীর জীবনে বিরাট সাফল্য! অবশেষে মিলল কঠিন পরিশ্রমের ফল! কি এমন করলেন দিতিপ্রিয়া রায়?

বাংলা টেলিভিশন জগতে (Bengali Television) একটি অন্যতম জনপ্রিয় এবং সবার পছন্দের মুখ হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। একদম ছোট্টবেলায় এই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। তখন থেকেই দর্শকদের বিনোদন উপহার দিয়ে আসছেন এই অভিনেত্রী। বিনোদনের প্রত্যেকটি মাধ্যমেই রয়েছে তার অবাধ চলাচল।
টেলিভিশন থেকে শুরু করে বড়ো পর্দা এবং ওটিটি (OTT), সবেতেই দাপিয়ে বেড়াচ্ছেন দিতিপ্রিয়া। জি বাংলার পর্দায় এক সময় রাণী রাসমণি ধারাবাহিকের রাণীমার চরিত্রে অভিনয়ের করে সবার প্রিয় রাণী হয়ে উঠেছিলেন তিনি। এখনো অনেক মানুষ তাকে ওই নামেই বেশি চেনেন। ওই অল্প বয়সে এমন একটি গম্ভীর এবং কঠিন চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছিলেন তিনি।

তবে ওই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে তাকে আর টেলিভিশনের পর্দায় দেখতে পাননি দর্শক মহল। অন্যান্য মাধ্যমগুলিতেই অভিনয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে দীর্ঘদিন পর জি বাংলার পর্দায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ফিরেছেন। ধারাবাহিকে জিতুর বিপরীতে অভিনয় করছেন।
এবারে জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হলেন অভিনেত্রী। জীবনের বড় যুদ্ধে উত্তীর্ণ হয়ে এবারে মা বাবার মুখ উজ্জ্বল করলেন দিতিপ্রিয়া। কিন্তু হঠাৎ কিসের পরীক্ষা দিলেন অভিনেত্রী? এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের। এমনিই নেটিজেনদের সেলিব্রিটিদের ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চা চলতে থাকে।
আরও পড়ুনঃ কথা দিয়েও কথা রাখল না অনির্বাণ! জন্ম দেওয়ার আগেই চিরনিদ্রায় আসন্ন সন্তান! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো
আর দিতিপ্রিয়া সকলের প্রিয় অভিনেত্রী। তাই অভিনেত্রীর জীবনের বিশেষ ঘটনা নিয়ে সকলের মনেই কৌতুহল জন্ম নিয়েছে। আসলে অভিনেত্রী মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশুনা করছিলেন। অভিনয় পড়াশুনা সব একসাথেই ব্যালেন্স করছেন অভিনেত্রী। মাষ্টার ডিগ্রিতে এবারে পাশ করে সকলের মুখ উজ্জ্বল করেছে অভিনেত্রী। অভিনেত্রী নিজের এই সাফল্যের জন্য প্রফেসর সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

