বিরাট দুঃসংবাদ! হঠাৎ করেই সৃজিত মুখোপাধ্যায়ের শারীরিক অবনতি! মধ্যরাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন পরিচালক!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতা, গায়ক, শিল্পীর মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই নববর্ষের আগেই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)

বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। তবে এবারে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় পরিচালক, অবস্থা খুবই আশঙ্কাজনক। নতুন বছরের শুরুতেই এমন একটা দুঃসংবাদ কেউই আশা করেনি ফিল্ম ইন্ডাস্ট্রি তো ভীষণই ভেঙে পড়েছে এই খবর শুনে পরিচালকের কাছের মানুষ আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সকলেই বেশ চিন্তিত পরিচালককে নিয়ে।

হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাত ১২.৩০ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সৃজিতকে। পরিচালকের ঘনিষ্ঠবৃত্ত সূত্রে খবর, গতকাল রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক।

দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। রাতেই বেশ কিছু টেস্ট করানো হয়। আজ শনিবার সেই টেস্টের রিপোর্ট পাওয়া যাবে। সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী ডাক্তার সিদ্ধান্ত নেবেন কতদিন চিকিৎসায় রাখতে হবে পরিচালককে। অবস্থা কতটা গুরুতর সেটা এখনই বলা যাচ্ছে না। পরিচালকের এই অবস্থার কথা শোনার প্রত্যেকেই বেশ চিন্তিত হয়ে আছেন পরিচালককে নিয়ে। বর্তমানে কেমন আছেন, খুব সিরিয়াস কিছু কিনা তা নিয়ে নানান প্রশ্ন উঠে এসেছে।

আরও পড়ুনঃ ফাইনাল ম্যাচের আগেই সর্বনাশ! শালিনীর জালে জড়িয়ে পড়লো ফুলকি! যুদ্ধ জিততে এবার ফুলকির নতুন কৌশল!

সদ্যই বড় পর্দায় মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালিত ছবি কিলবিল সোসাইটি। এরই মধ্যে এমন দুঃসংবাদ। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অভিনেতা অনিন্দ্য সাথে যোগাযোগ করা হয়েছে, অনিন্দ্য বলেন, ‘আমি সকালেই খবরটা জেনেছি। এখন অনেকটাই ভালো আছেন সৃজিত। চিকিৎসা চলছে। রাতে কিছু টেস্ট হয়েছে। আজ আরও কিছু টেস্ট হওয়ার কথা। আমি আপাতত শুটিংয়ে যাচ্ছি। বিকালে শুটিং থেকে ফিরে হাসপাতালে সৃজিতকে দেখতে যাব।’

Back to top button