কিডনির সমস্যায় ভুগছিলেন প্রভাত রায়! নিয়মিত চলছিল ডায়ালিসিস! এখন কেমন আছেন বর্ষীয়ান পরিচালক? দুশ্চিন্তায় দর্শক মহল!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতার মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ইন্ডাস্ট্রিতে।

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় পরিচালক। পরিচালকের জীবনে এমন কিছু ঘটবে সেটা কেউই কল্পনা করতে পারেননি। বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম তিনি। তাঁর এই অসুস্থতার খবরে ভেঙে পড়েছেন সহকর্মী, শিল্পী মহল ও অসংখ্য অনুরাগী। সমাজ মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা জানাচ্ছেন অনেকেই।

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালিসিস চলছিল, মাঝে কিছুটা স্থিতিশীল অবস্থায় বাড়িও ফিরেছিলেন। তবে সম্প্রতি ফের শারীরিক অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আরও জটিল হয়েছে।

রক্তচাপও স্বাভাবিকের থেকে বেশি ছিল। পরিস্থিতি বুঝে আর ঝুঁকি না নিয়ে দ্রুত হাসপাতালেই নিয়ে যাওয়া হয় পরিচালককে। চিকিৎসকদের তৎপরতায় সেই রাতেই তাঁর একটি জটিল অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ হয়েছিল ‘পামক্যাথে’ নামক এক গুরুত্বপূর্ণ অংশে। অস্ত্রোপচার সফল হলেও এখনই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই।

আরও পড়ুনঃ ‘টলিউডের সুগার ড্যাডি…একটা ছাড়ছে আরেকটা ধরছে!’- বাচ্চা মেয়েদের সঙ্গে প্রেমে মগ্ন অভিনেতা! কটাক্ষের মুখে তথাগত!

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক ‘প্রভাত রায়’। বর্তমানে পরিচালকের অবস্থা আগের তুলনায় খানিকটা উন্নতির দিকে। তবে চিকিৎসক সূত্রে খবর, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। আমরা সকলেই পরিচালকের দ্রুত সুস্থতা কামনা করি।

Back to top button