‘টলিউডের সুগার ড্যাডি…একটা ছাড়ছে আরেকটা ধরছে!’- বাচ্চা মেয়েদের সঙ্গে প্রেমে মগ্ন অভিনেতা! কটাক্ষের মুখে তথাগত!

বর্তমানে প্রেম, বিচ্ছেদ এই সমস্ত বিষয়গুলো খুব স্বাভাবিক হয়ে উঠেছে প্রত্যেকের জীবনে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিদের কাছে এখন এ সমস্ত যেন জল ভাত। পার্থক্য একটাই যে সেলিব্রেটিদের একাধিক প্রেম বিয়ে বিচ্ছেদ এগুলো প্রকাশ্যে চলে আসে। আর সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকে। অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি কৌতূহল নেটিজেনদের। তাই সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে এ সমস্ত খবর খুব বেশিদিন চাপা থাকে না।
সেরকমই গত বছর অভিনেতা তথাগত জীবনে এসেছে নতুন প্রেম আলোকবর্ষা। অভিনেত্রী দেবলীনার সঙ্গে বৈবাহিক জীবন বিচ্ছেদের পর বেশ কয়েক বছর একাই কাটিয়েছেন তথাগত এরপর রাস ছবির হাত ধরেই জীবনে নতুন প্রেম এসেছে তথার। ছবিতে আলোকবর্ষা ছিল তথাগতর সহ পরিচালক। সেখানেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন দুজনে। শুটিং সেটেই হয়েছে মন দেওয়া নেওয়া। চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে তে তাদের প্রেম প্রকাশ্যে এসেছে। তারপর থেকে নানান সমালোচনা কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই জুটিকে।
তথাগতর প্রথম প্রেমিকা ছিলেন অভিনেত্রী কন্যাকুমারী। যাকে বিভিন্ন ধারাবাহিকে আমরা দেখেছি এবং বর্তমানে জি বাংলার দুগ্গামনি ও বাঘমামা ধারাবাহিকে দেখতে পাচ্ছি। দ্বিতীয় বার তথাগত প্রেমে পড়েছিলেন দেবলীনার যার সঙ্গে বিয়ে পর্যন্ত সম্পর্ক গড়িয়েছে। যদিও সেই বিয়ে বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের দিকে গিয়েছিল। এরপর তথাগতর সঙ্গে অভিনেত্রী বিবৃতির সম্পর্কের কথা শোনা গিয়েছিল। সেই নিয়ে অবশ্য কখনোই মন্তব্য করেনি দুজনের একজনও। আর বর্তমানে তথাগতর প্রেমিকা আলোকবর্ষা।
নিজেদের সম্পর্ক নিয়ে আলোকবর্ষা জানিয়েছেন, “তিন মাসে একটা মানুষকে পুরোটা পড়ে ফেলা তো সম্ভব নয়। তবে বুঝেছি ও ঘুরতে যেতে, খাওয়া-দাওয়া করতে খুব ভালবাসে। আমরা দু’জনেই বই পড়তে আর সিনেমা দেখতে ভালবাসি। সেই কারণেই হয়তো খুব কম দিনে এতটা পরস্পরের সঙ্গে জড়িয়ে গিয়েছি। জানি, আমাদের বয়সের ফারাক নিয়ে আলোচনা হবে। কিন্তু সত্যিই কি প্রেমে বয়সের কোনও জায়গা আছে? আমার মা-বাবার মনে আমাদের বয়সের ফারাক নিয়ে তো কোনও প্রশ্ন ওঠেনি।”
আরও পড়ুনঃ শেষের পথে চিরদিনই তুমি যে আমার? জি বাংলার পর্দায় রানী ভবানীর চরিত্রে দিতিপ্রিয়া রায়! কি বলছেন অভিনেত্রী?
তথাগত আলোকবর্ষার সম্পর্কের কথা শুনে কমেন্ট বক্সে অসংখ্য মানুষ অসংখ্য মন্তব্য করেছেন। একজন বলেন, “সত্যি এদের কোনো লজ্জাও নেই আর কোনো কাজও নেই। জামা বদলানোর মত কি করে যে প্রেমিক, প্রেমিকা বদলায় কে জানে? আবার সেই গুলো ফলাও করে দাঁত কেলিয়ে লোকের সামনে নিয়ে আসে। করছিস কর, কেউ বারণ করে নি ,শুধু সামনে এনে ক্রেডিট কিনিস না। যতসব মা পায়েস রান্না করে খাওয়ালো না দু দিনের যোগিনী এসেছে পায়েস খাওয়াতে, আবার সেটা ব্যাক্ষা দিচ্ছে।” আরেকজন লিখেছেন, “তথাগত এর বউ আর প্রেমিকা গুলোর নাম গুলো কিন্তু বেশ অন্যরকম হয় যেমন – কন্যাকুমারী, দেবলীনা, বিবৃতি, আলোকবর্ষা। অন্যজনের দাবি, “ভাই রে ভাই বছর বছর নতুন প্রেমিকা”। অন্যজন বলেছেন, “কন্যাকুমারী থেকে দেবলীনা কে নিয়ে বিবৃতি দিতে দিতে পৌঁছে গেল আলোকবর্ষ দূরে।”

