‘এখন আমি দিনে একবার খাবার খাই…’- দেড় মাসে কমিয়েছেন ২৫ কেজি ওজন! চৈতন্যদেবের চরিত্র পেতে দিব্যজ্যোতির বিরাট আত্মত্যাগ!

টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন অভিনেতা। টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বেশ কিছু মিউজিক এ্যালবাম সহ বড় পর্দায় দেখা গেছে দিব্যজ্যোতিকে।

বর্তমানে অভিনেতাকে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনেতাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তাছাড়াও খুব শীঘ্রই অভিনেতাকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। এই ছবিতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। দিব্যজ্যোতিকে পরিচালক ওজন কমাতে বলেছিলেন এই ছবিটির জন্যই। দিব্যজ্যোতি তাই করেছিলেন। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন দিব্যজ্যোতি। দীর্ঘদিন ধরেই এসভিএফের সঙ্গে কাজ করছেন দিব্যজ্যোতি। আর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি।

Dibyojyoti Dutta, Tollywood, Actor, দিব্যজ্যোতি দত্ত, টলিউড, অভিনেতা

অভিনেতা বলেন, সৃজিতদা আমাকে ওজন কমানোর নির্দেশ দিয়েছিলেন। মানে, আমি যেহেতু নিয়মিত শরীরচর্চা করি, তাই মাংসপেশীতে- টেশীতেগুলো দিব্যি বোঝা যেত। যেত, এইজন্য বললাম যে এখন আর সেভাবে যাচ্ছে না। সৃজিতদার-ই নির্দেশ ছিল, ওজন কমাতে হবে। আমি সেইদিন থেকেই প্রশিক্ষক, ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করে ওজন কমানো শুরু করি।’

দিব্যজ্যোতি আরও বলেন, ‘ওজন কমানো এবং মাংসপেশী কমানোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর সবথেকে বড় কথা আমি ন্যাচারেলি এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ছিল ১০১ কেজি আর এখন সব ঝরিয়ে ৭৬ কেজি ওজন আমার।’

আরও পড়ুনঃ কেটে গিয়েছে তিনদিন! মৃ’ত্যুর সঙ্গে লড়াই করছে ছোট্ট শিশু! কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী প্রীতি!

ওজন কমানোর জন্য কি কি করেছেন অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখন সারাদিনে একবেলা খাবার খাচ্ছি। আর সারাদিন লিকুইড এর উপর থাকছি। আমি যেহেতু জিম করতে ভালবাসি তাই আমার একটু সময় লাগছে ওজন কমাতে। আর আমি সেই কাজে সফল হয়েছি।’

Back to top button