‘নচিকেতার মেয়ে বলে আলাদা করে…’ বাবার পরিচয়ে নয়, নিজের পরিচয়ে বাঁচেন নচিকেতাকন্যা ধানসিড়ি চক্রবর্তী! মেয়েকে নিয়ে কি বললেন গায়ক?

জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)-র মেয়ে হয়েও প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন ধানসিঁড়ি চক্রবর্তী (Dhansiri Chakraborty)। মাঝে মধ্যে বাবার সঙ্গে মঞ্চে গান গাইতে দেখা গেলেও এখনও পর্যন্ত তিনি নিজেকে পুরোপুরি বিনোদন জগতের অংশ করে তোলেননি। এক সাক্ষাৎকারে ধানসিড়ি স্পষ্টই জানান, তিনি নিজের মতো করে জীবন কাটাতেই বেশি স্বচ্ছন্দ।

একই প্রশ্ন করা হয়েছিল নচিকেতা চক্রবর্তীকে। মেয়েকে কি তিনিই আলোচনার বাইরে থাকতে পরামর্শ দিয়েছেন? গায়কের কথায়, এমন কোনও বিষয় নয়। তাঁর মতে, ধানসিড়ি স্বভাবতই একটু লাজুক এবং নিজের পরিচিতি গড়ে তুলতে চায় নিজের মতো করে। বাবার জনপ্রিয়তার সুবিধা নেওয়ার চেষ্টা সে কখনও করেনি বলেও জানান তিনি।

নচিকেতার কথায়, স্কুল বা কলেজ কোথাওই ধানসিড়ি তাঁর পরিচয়কে ব্যবহার করেনি। এমনকি যে চাকরি তিনি করেন, সেটিও নিজের যোগ্যতায় পেয়েছেন। এই প্রসঙ্গে ধানসিড়ি বলেন, গান নিয়েও তিনি নিজের মতো করেই এগোতে চান। ছোটবেলায় গান গাওয়ার বিশেষ পরিকল্পনা ছিল না, তবে সময়ের সঙ্গে সঙ্গীতের প্রতি তাঁর টান তৈরি হয়েছে।

তবে বাবার সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে আলাদা আনন্দের। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বাবার জনপ্রিয় গান ‘সে প্রথম প্রেম বাবার নীলাঞ্জনা’ পরিবেশন করেন। ধানসিড়ির মতে, একা অনুষ্ঠান করলেও বাবার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সময় একটু ভয় কাজ করে, তবে সেই মুহূর্তগুলো তিনি খুব উপভোগ করেন।

আরও পড়ুনঃ ‘এই ছোট্ট জীবনে…’ নতুন সংগ্রামে কোয়েল মল্লিক! অভিনয় থেকে রাজনীতিতে এসেই একি বললেন টলি কুইন!

ধানসিড়ি পেশায় একজন শিক্ষিকা। পাশাপাশি নিজের আগ্রহে গান করেন। নচিকেতার মতে, আজকের দিনে শুধু গান গেয়ে জীবন চালানো কঠিন, তাই একটি স্থায়ী পেশা থাকা প্রয়োজন। ব্যস্ততার মধ্যেও ছুটির দিনে বাবা ও মেয়ে একসঙ্গে বসে গান শোনেন, নতুন সঙ্গীত নিয়ে আলোচনা করেন এবং একে অপরকে নানা দেশের গান শোনান।

Back to top button