‘অনেকেই সরকারের নিন্দা করেছেন, তারা কি জানেন কে দোষী?’ আরজি কর কাণ্ড ঘিরে বিস্ফোরক দেবলীনা কুমার!

গতবছর ৯ই আগস্ট দিনটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা চির স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ আগের বছর ওই দিনেই আরজিকর (R G Kar) হাসপাতালের চিকিৎসকের সাথে ঘটেছিল ভয়াবহ ঘটনা। যা শুনলে গা শিউরে ওঠে এখনো। চিকিৎসকের সাথে ঘটা নির্মম ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ মাসের পর মাস প্রতিবাদ মিছিলে বেরিয়েছে। রাস্তায় পড়ে থেকেছিলেন ডাক্তার, সাধারণ মানুষ। বিচার চাইতে মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে ওই ঘটনাও যেন চাপা পড়ে গিয়েছে। আসল দোষী কে, কারা ঘটনার মূল মাথা সে সমস্ত সঠিকভাবে জানা যায়নি আজও।
ওই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন র্যালি, প্রতিবাদ মিছিলে হেঁটেছিলেন সাধারণ মানুষের পাশাপাশি বড় বড় সেলিব্রেটিরা। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা সকলেই প্রায় প্রতিবাদ মিছিলে নেমেছিলেন। এমনকি কয়েকজন অভিনেতা অভিনেত্রীরা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়েও প্রতিবাদ মিছিলে নেমেছিলেন। এবারে এই সম্পর্কে মুখ খোলেন অভিনেত্রী দেবলীনা কুমার।
আমার প্রত্যেকেই জানি অভিনেত্রী দেবলীনা কুমারের বাবা রাজনৈতিক শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশেষভাবে যুক্ত। অভিনেত্রীও রাজ্যের শাসক দলের হয়েই সবসময় কথা বলেছেন। কিন্তু আরজি কর ঘটনার সময় অভিনেত্রী দেবলীনা কুমারকে একবারের জন্যও প্রতিবাদ মিছিলে দেখা যায়নি। নিজের রাজনৈতিক দলের র্যালিতেও তিনি সামনে আসেননি। সম্প্রতি সেই নিয়ে সাক্ষাৎকারে প্রশ্নের মুখোমুখি হয়েছেন দেবলীনা। আর সেই সকল প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি।
যেখানে এত বড় একটা ঘটনায় তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা প্রতিবাদ মিছিলে নেমেছিলেন যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়েও প্রতিবাদ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে। সেখানে রাজ্যের শাসক দলের সমর্থক হয়ে দেবলীনাকে একবারের জন্যও প্রতিবাদ মিছিলে দেখা যায়নি সেই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। কেন সামনে আসেনি দেবলীনা? তবে কি জানতেন এর পেছনে শাসক দলের খামতি আছে? নাকি তার পেছনে রয়েছে অন্য কোন কারণ?
অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, ‘আমি একমাত্র আমার স্কুল সেন্ট জেভিয়ার্স এর র্যালিতেই বেরিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের হয়েও কোন র্যালিতে আমি যোগ দিইনি। আমার কলেজ সেন্ট জেভিয়ার্স এয়ার পলিটিক্যাল কলেজ। যেখানে কোন রাজনৈতিক দল নেই। শুধুমাত্র কলেজের ইউনিয়ন রয়েছে। সেই র্যালিতেই আমি যোগ দিয়েছিলাম।’
আরও পড়ুনঃ আদৃতদের বাড়ি দখল করল আকাশ! পরিবারকে বাঁচাতে গর্ভবতী অবস্থায় এ কোন পদক্ষেপ নিল শুভলক্ষ্মী!
তিনি আরও বলেন, ‘আর অন্য কোন র্যালিতে না বেড়ানোর প্রধান কারণ হলো সেই সময় এতটাই দাগাদাগি চলছিল আর আসল সত্যিটা আজ পর্যন্ত আমরা কেউ জানিনা। শুধু শুধু একটা কথা বলে দিলাম সেটা আমি করতে চাইনি। অবশ্যই বলেছিলাম খুবই দুঃখজনক ঘটনা, জীবনেও এরকম ঘটনা হওয়া উচিত নয়। আর দোষীর শাস্তিও দাবি করেছিলাম, এছাড়া তো আর কিছু বলার নেই। যারা যারা অন্যান্য কথা বলেছিলেন তারাও যে খুব একটা কিছু প্রমাণ করতে পেরেছেন এমনটাও নয়।’

