আদৃতদের বাড়ি দখল করল আকাশ! পরিবারকে বাঁচাতে গর্ভবতী অবস্থায় এ কোন পদক্ষেপ নিল শুভলক্ষ্মী!

স্টার জলসার (Star Jalsha) কিছু জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো গৃহপ্রবেশ (Grihoprobesh)। বেশ কয়েক মাস ধরে রমরমিয়ে চলছে টেলিভিশনের পর্দায় ধারাবাহিকটি। রাজ চক্রবর্তীর প্রযোজনায় ধারাবাহিকটি প্রথম দিকে মাথা তুলে দাঁড়াতে না পারলেও ধীরে ধীরে নিজেদের টানটান উত্তেজনা পর্বের মাধ্যমে দর্শকদের মন অনায়াসে জয় করে নিয়েছে। বর্তমানে ধারাবাহিকের একটি পর্বও মিস করেন না দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আকাশ রায় পরিবারের বিজনেসকে কিনে নিয়েছে। এবার থেকে রায় পরিবারের বিজনেসের ৯০ শতাংশ তার আর বাকি যতটুকু পড়ে আছে সেটা রায় পরিবারের। এদিকে বিজনেসের জন্য আকাশের থেকে লোন নিয়েছিল পুলকরা। সেটা এখনো আকাশকে শোধ দিতে হবে। মোট কথা বোনের প্রতি অন্ধ ভালবাসায় রায় পরিবারকে একেবারে পথে বসিয়ে দিল আকাশ।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, আকাশের কাছে যে এত টাকার লোন রয়েছে রায় পরিবারের সেটা কিভাবে তারা মেটাবে সেই ব্যবস্থা এখনো করে উঠতে পারছে না। এদিকে আদৃতদের বিপদে ফেলতে আরো একটি বড় সিদ্ধান্ত জানায় আকাশ। যদি আদৃতদের এই বাড়িতে বিক্রি করে দেয় তাহলে লোনের কিছুটা অংশ শোধ করতে পারবে তারা। আকাশের মুখে এই কথা শুনে শুভ প্রতিবাদ করে ওঠে। জানায় এই বাড়ি তারা কখনোই বিক্রি করবে না।

এদিকে বাড়ি ফিরে মোহনা আবারও আকাশের কাছে সেই একি প্রসঙ্গ তোলে। তার আয়ানকে কবে এনে দেবে আকাশ, তার কাছে কবে আসবে আয়ান। মোহনার এই পাগলামি যেন দিন দিন বেড়েই চলেছে, অসহ্য হয়ে উঠছে সে। এদিকে আকাশও বোনের এই পাগলামিকে প্রশ্রয় দিচ্ছে এবং বোনকে কথা দিয়েছে সে আয়ানকে মোহনার কাছে ফিরিয়ে আনবে। আর কিছুদিনের মধ্যেই গোটা রায় পরিবার মোহনার পায়ের কাছে এসে পড়বে। আকাশের মা এই সমস্ত কাজে বাধা দিল তার কোন কথা শোনে না আকাশ।

আরও পড়ুনঃ শুরুতেই বাজিমাত করলো রানী ভবানী! অন্যদিকে সিংহাসনে অনড় পরশুরাম! ছিটকে গেল জি বাংলা!

ওদিকে বাড়ির সকলে মিলে স্টোরে উপস্থিত হয় বর্তমান পরিস্থিতি দেখার জন্য। স্টোরে ইতিমধ্যেই তালা ঝোলানো হয়ে গিয়েছে। স্টোর থেকে সমস্ত কর্মীদের বার করে দেওয়া হয়েছে। শুভরা কোনভাবেই আর নিজেদের স্টোর বাঁচাতে পারল না। আর এই সব দেখে আদৃত এর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। শুভ ভাবতে থাকে কিভাবে নিজের পরিবারকেই বিপদ থেকে উদ্ধার করবে। শুভ আদৃত মিলে যে সমস্ত কোম্পানির কাছে তাদের শেয়ার কেনা ছিল তাদের কাছে গিয়ে সাহায্যের হাত পাতে। কিন্তু কেউই তাদের সাহায্য করতে রাজি হয় না। প্রত্যেককেই আকাশ আগে থেকেই কিনে নিয়েছে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button