‘ঘাটাল মাস্টার প্ল্যানে কেউ এগিয়ে আসেনি একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া…যে দল কাজ করবে তাকেই তো চাইবে সাধারণ মানুষ!’ জনসম্মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ দেব অধিকারী!

টলিউডের (Tollywood) অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং বর্তমান প্রজন্মের সুপারস্টার দীপক অধিকারী, যিনি আমাদের কাছে দেব (Dev Adhikari) নামেই সমধিক পরিচিত। গত দুই দশকে তিনি নিজেকে কেবল একজন অভিনেতা হিসেবে নয়, বরং একজন সফল প্রযোজক ও জননেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।
২০০৭ সালে আই লাভ ইউ সিনেমাটি তাঁকে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে, পাগলু-র মতো বাণিজ্যিক সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তবে গত কয়েক বছরে দেব নিজের অভিনয়ের ধারায় আমূল পরিবর্তন এনেছেন। ‘চাঁদের পাহাড়’, ‘গোলন্দাজ’, ‘টনিক’, ‘প্রজাপতি’ এবং ‘বাঘাযতীন’-এর মতো সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি কেবল বাণিজ্যিক হিরো নন, বরং একজন শক্তিশালী অভিনেতাও বটে। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ বাংলা সিনেমায় নতুন ধারার বিষয়বস্তু তুলে ধরছে।
২০১৪ সালে দেব সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য (MP) নির্বাচিত হন। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করে হ্যাট্রিক করেন। সংসদের ভেতরে ও বাইরে নিজের মার্জিত আচরণ এবং এলাকার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে একজন পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে পরিচিতি দিয়েছে।
দেব বারবারই বলে এসেছেন যে, তিনি রাজনীতিতে টিকে থাকার অন্যতম প্রধান কারণ হলো ঘাটাল মাস্টার প্ল্যান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি এমনকি এমনও ঘোষণা করেছিলেন যে, এই প্রকল্পের কাজ শুরু না হলে তিনি আর নির্বাচনে লড়বেন না। কিছুদিন আগে দিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে দেব জানিয়েছেন যে মানুষের পাশে দাঁড়াবে মানুষের হয়ে কাজ করবে তাকেই তো মানুষ নির্বাচন করবে সেই দলকেই মানুষ ভোটে জেতাবে এমনকি দেব এটাও জানিয়েছেন কেউ যখন ঘাটান মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতে রাজি ছিল না তখন শুধুমাত্র মমতা ব্যানার্জি দেবের সেই ফাইল তুলে নিয়েছিল এবং সমস্ত দায়িত্ব পালন করার কথা দিয়েছিল। এবারে যেই দল কথা দিয়ে কথা রাখে সেই দল কেন জিতবে না।
আরও পড়ুনঃ ‘জীবনে সঠিক মানুষ না পেলে, জীবন এলোমেলো হয়ে যায়!’ ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অপরাজিতা ঘোষ দাস! মন্তব্যের আড়ালে লুকিয়ে আছে দাম্পত্যের কোনও টানাপোড়েন?
ঘাটাল মাস্টার প্ল্যান দশকের পর দশক ধরে ফাইলবন্দী হয়ে পড়েছিল। কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং আর্থিক বরাদ্দের আশায় দেব বহুবার দিল্লিতে তদ্বির করেছেন, কিন্তু সেখান থেকে সদর্থক সাড়া মেলেনি। যখন সবাই এই বিশাল ব্যয়ের প্রকল্পের দায়িত্ব নিতে পিছিয়ে আসছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে সেই ফাইলটি হাতে তুলে নেন। দেবের কাছে এটি কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নয়, বরং তাঁর সংসদীয় এলাকার মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর গভীর মমত্ববোধের পরিচয়।

