‘আমি, দেব বিশ্বাস করি…একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি খবর পাবেন!’- পুজোয় দেশু জুটির প্রত্যাবর্তন! নীরবতা ভাঙলেন শুভশ্রী! কি জানালেন অভিনেত্রী?

নতুন বছরের শুরু থেকেই একের পর এক চমক উপহার দিচ্ছেন দেব। তার মধ্যেই সবচেয়ে বড় খবর, চলতি বছরের পুজোয় পর্দায় ফিরছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় জুটি। দীর্ঘদিন পর আবার একসঙ্গে এই জুটিকে দেখার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। দেশু ম্যাজিক যে ফের পর্দায় ধরা দিতে চলেছে, সেই ইঙ্গিতেই উত্তাল টলিপাড়া।

সম্প্রতি বড়দিনে মুক্তিপ্রাপ্ত শুভশ্রীর ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ এর হল ভিজিটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নায়িকা। সেখানেই দেবের সঙ্গে ফের কাজ করা প্রসঙ্গে মুখ খোলেন তিনি। শুভশ্রী স্পষ্ট জানান, আপাতত তাঁরা এই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চান না। দর্শকের প্রতিক্রিয়া উপভোগ করতেই আগ্রহী দুজনেই।

নায়িকার কথায় উঠে আসে অতীতের স্মৃতি ও দর্শকের ভালোবাসার কথা। তিনি বলেন, দশ বছর পর তাঁদের একটি অনুষ্ঠানে যে বিপুল ভালোবাসা পেয়েছিলেন, তা আজও ভোলার নয়। ধূমকেতু মুক্তির পর দর্শকদের যে আবেগ তাঁরা অনুভব করেছিলেন, সেখান থেকেই দেব ও শুভশ্রী দুজনেই বিশ্বাস করেন মানুষ তাঁদের এখনো আগের মতোই ভালোবাসে।

উল্লেখ্য, ধূমকেতু ছবির শুটিং হয়েছিল বহু বছর আগে এবং নানা কারণে সেই ছবি মুক্তি পেতে সময় লেগেছিল। প্রায় এক দশক পর সেই ছবি প্রেক্ষাগৃহে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল প্রত্যাশা। ছবির প্রচারেও দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়, যা অনুরাগীদের কাছে ছিল আবেগঘন মুহূর্ত।

আরও পড়ুনঃ ‘দেরি করলে সত্যিই অনেকটা দেরি হয়ে যায়’- রুক্মিণীর কথার আড়ালে কিসের ইঙ্গিত? তবে কি বছরের শুরুতেই সম্পর্কে ভাঙন?

মাঝখানে নানা মন্তব্য ও পাল্টা মন্তব্যে সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব যে অনেকটাই কমেছে, তার ইঙ্গিত মিলেছে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায়। নতুন বছরে ফের একসঙ্গে ছবির ঘোষণায় তাই দেশু ভক্তদের আশা আবার নতুন করে ডানা মেলেছে।

Back to top button