এবার মুখোমুখি লড়াইয়ে শাহরুখ খান ও দেব! টলিউডের দর্শকদের জন্য এই বছরের শ্রেষ্ঠ চমক! কি হতে চলেছে দুই নায়কের মধ্যে?

বলিউডের (Bollywood) সম্রাট বা ‘কিং খান’ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুই হাত প্রসারিত করা সেই আইকনিক ভঙ্গি। শাহরুখ খান (Shahrukh Khan) কেবল একজন অভিনেতা নন, তিনি একটি বিশ্বজনীন আবেগ। দিল্লির সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে মুম্বাইয়ের রূপালি জগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার এই সফরটি যেন কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়েও বেশি রোমাঞ্চকর।

অন্যদিকে গত দুই দশকে বাংলা সিনেমার মানচিত্রে যদি কোনো আমূল পরিবর্তন এসে থাকে, তবে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেব (Dev Adhikari)। ‘অগ্নিশপথ’ দিয়ে শুরু করা সেই চকচকে চেহারার নায়কটি আজ অভিনয়ের গভীরতায় এবং ছবির বিষয়বস্তু নির্বাচনে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর মাধ্যমে তিনি টলিউডে নতুন এক বিপ্লব এনেছেন। যখন বাংলা সিনেমা সংকটের মুখে, তখন তিনি ‘ককপিট’, ‘কবীর’, ‘সাঁঝবাতি’ বা ‘টনিক’-এর মতো ছবি উপহার দিয়ে দর্শকদের হলমুখী করেছেন।

তবে এবারে এই দুই তারকাকে নিয়ে আসতে চলেছে বড় চমক। সিনেমাপ্রেমী মানুষদের জন্য চলতি বছর অপেক্ষা করে আছে একটা সারপ্রাইজ। মুখোমুখি হতে চলেছেন দুই ইন্ডাস্ট্রির তারকা। এই খবর সামনে আসার পর থেকেই তো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়েছে। সকলের মনেই কৌতূহল কি হতে চলেছে, কি চমক অপেক্ষা করছে সকলের জন্য।

সিনেমা হলের অন্ধকার ঘরে যখন রূপোলি পর্দা জ্বলে উঠবে, তখন একদিকে থাকবে বলিউডের আভিজাত্য আর অন্যদিকে বাংলার হার্টথ্রব ইমোশন। সাধারণত বড় বাজেটের হিন্দি ছবি রিলিজ থাকলে আঞ্চলিক ছবিগুলো পিছিয়ে যায়। কিন্তু দেব প্রমাণ করেছেন তিনি লড়াই থেকে পিছুপা হওয়ার পাত্র নন। টলিউড সুপারস্টার দেবের আত্মবিশ্বাস এবং শাহরুখের বিশ্বব্যাপী স্টারডম এই দুইয়ের মুখোমুখি সংঘর্ষ ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিরল ঘটনা।

আরও পড়ুনঃ ‘একদিন জিম না গেলে ওর শরীর ট’স্কে যাবে…তখন পুরো ম’ন্দোবাজি করে চালাত!’ টলি অভিনেতাকে নিয়ে বে’ফাঁস রজতাভ দত্ত! আর কি কি কাণ্ড ফাঁ’স করলে অভিনেতা?

আসলে এবারের বড়দিন কেবল উৎসবের আমেজ নয়, নিয়ে আসছে এক অভূতপূর্ব মহেন্দ্রক্ষণ। টলিউড এবং বলিউড দুই ইন্ডাস্ট্রির দুই মেরুর দুই মহাতারকা এবার একই মঞ্চে বা একই প্রেক্ষাগৃহে মুখোমুখি হতে চলেছেন। এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সিনেমাপ্রেমীদের জন্য যে বড়সড় সারপ্রাইজ অপেক্ষা করছে, তা যেন কল্পনার অতীত। একদিকে টলিউডের সুপারস্টার দেব তাঁর সুপারহিট ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরছেন ‘টনিক ২’-এ, আর অন্যদিকে বলিউডের কিং শাহরুখ খান বড় পর্দায় দাপট দেখাতে আসছেন তাঁর নতুন ছবি ‘কিং’ নিয়ে। ছবি মুক্তির ১১ মাস আগেই ছবি রিলিজ ডেট জানালেন বাদশা। চলতি বছর ডিসেম্বর মাসের ২৪ তারিখ বড় পর্দায় মুক্তি পাচ্ছে কিং। তবে দেবের টনিক ২ মুক্তির তারিখ এখনো জানাননি দেব।

Back to top button