১৫০ বছর পুরনো স্কুলে সুদীপা পুত্র আদি! প্রতি মাসে মাইনে বাবদ কত টাকা দেন অভিনেত্রী? টাকার অংক শুনলে চমকে যাবেন আপনিও!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দার একজন অত্যন্ত পরিচিত মুখ হলেন সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রান্নার রিয়েলিটি শো রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় কাজ করছেন। সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে হামেশাই চর্চা চলতেই থাকে। তার বিভিন্ন কর্মকান্ড দর্শকদের ভাবিয়ে তোলে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বেশ আলোচনা হয়। যেমন কিছুদিন আগেই বেশ জটিল একটি কন্ট্রোভারসিতে জড়িয়ে পড়েছিলেন সুদীপা। যার কারণে রান্নাঘরের শো বন্ধ হয়ে গিয়েছে। এখন স্বামী, সংসার, সন্তান এবং নিজের শাড়ির ব্যবসা নিয়ে দিব্যি রয়েছেন তিনি।
টেলিভিশনের পর্দা থেকে সরে গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুন এক্টিভ সুদীপা। নিত্যদিন তিনি বিভিন্ন রকম পোস্ট শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ের ক্লাস ওয়ান থেকে ক্লাস টু-তে উঠতেই, মিষ্টি একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে।
আদির ক্লাস টিচারের সঙ্গে ছবি শেয়ার করে সুদীপা লিখলেন, ‘আদিদেবের প্রিয় শিক্ষিকার সঙ্গে ওর শেষ ছবি- ও এখন গেল ক্লাস ২-তে। আমরা আপনাকে মিস করব সাইমন স্যার। আদি এদিন খুব কেঁদেছে, যেহেতু ও আর সাইমন স্যারের ক্লাস করতে পরবে না। আমাদের শুভেচ্ছা আর প্রার্থণা সবসময় আপনার সঙ্গে থাকবে স্যার। ধন্যবাদ ওর পাশে থাকার জন্য, যখনই আদির প্রয়োজন হয়েছে, ঠিক তখনই আপনার নিঃসার্থ ভালোবাসা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।’
বেহালার সেন্ট জেমস স্কুলের ছাত্র আদিদেব। ১৫০ বছরের পুরনো, তিলোত্তমার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলের মধ্যে অন্যতম হল সেন্ট জেমস স্কুলটি। আইএসসিই বোর্ডের এই স্কুলটিতে নার্সারি থেকে ক্লাস টুয়েলভথ অবধি পড়তে পারেন পড়ুয়ারা। স্কুলটি শুধুমাত্র ছেলেদের। তবে জানেন সুদীপা পুত্রর এই স্কুলের বার্ষিক খরচ কত? কত লাখ লাখ টাকা ছেলের জন্য খরচ করছেন সুদীপা, জানলে অবাক হবেন আপনিও।
আরও পড়ুনঃ ‘কতো কিছু বলল, সব মিথ্যা…’ – অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়! কি এমন বললেন চাঁদনী সাহা?
নার্সারিতে পড়তে মাসে মাইনে লাগে ৬০০০ এর আশেপাশে। আর পরবর্তীতে মাসের মাইনে বেড়ে ১০ হাজার পর্যন্ত পৌঁছয়। আর প্রথমবার ভর্তির খরচ হয়েছিল ২ লাখের আশেপাশে। স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে কোনো তথ্য না মিললেও, schoolsuniverse.com ওয়েবসাইটে সব তথ্য পাওয়া গেছে।

