ঘুরল ভাগ্যের চাকা! টলিউডকে বিদায় জানিয়ে এবার বলিউডে ‘পাগলু’!

বর্তমানে টলিউডের সুপারস্টার বলতে যার নাম প্রথমেই উঠে আসে তিনি হলেন সকলের প্রিয় দেব (Dev Adhikari)। আজ থেকে কয়েক বছর আগে যাকে নিয়ে তীব্র সমালোচনা হতো, যার সিনেমার ধরন দেখে হাসাহাসি করতেন দর্শক আজ তাকেই সুপারস্টারের জায়গায় বসিয়েছেন তারা। মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের ইমেজ একেবারে পাল্টে দিয়েছেন অভিনেতা।

কিছুদিন আগে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ছবি টেক্কা। ছবিতে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে অসাধারণ অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। টেক্কা ছবিতে দেবকে প্রথমবার একদম ভিন্ন রকম একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। চিরাচরিত নায়ক ভূমিকা থেকে বেরিয়ে এক্কেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা গিয়েছে দেবকে। ছবিটি দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট থেকে মুক্তি পেয়েছে এবং ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
এবারে নিজের ভক্তদের আরো একটি সুখবর দিলেন দেব। টলিউড ছেড়ে এবারে বলিউডে পাড়ি দিচ্ছেন অভিনেতা। শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। একটি মেকআপ ভ্যান থেকে ছবি তুলে সেখানে ক্যাপশনে লিখেছেন ‘হ্যালো মুম্বাই’। আর এই ছবি দেখার পরই দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন উঠেছে অভিনেতাকে নিয়ে। তবে কি এবারে টলিউড থেকে বলিউডে কাজের সুযোগ পেলেন অভিনেতা?
টলিউডের পর বলিউডের পাড়ি দিচ্ছেন দেব
সেই সম্পর্কেও সবাইকে সবকিছু জানিয়েছেন দেব। বলিউড থেকে কাজের সুযোগ পেয়েছেন অভিনেতা। তবে কোন ছবিতে নয়। একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বইতে হাজির হয়েছেন দেব। ছবি দেবের সঙ্গে দেবের পুরো টিমকে দেখা গিয়েছে। তবে শুধুই কি বিজ্ঞাপন শুটিংয়ের জন্যই গিয়েছেন অভিনেতা? নাকি বলিউডের ছবির কাজে শুরু করবেন তিনি?
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী ধারাবাহিকে টাইম লিপ! এগিয়ে যাচ্ছে গল্প! অপেক্ষা করছে বিরাট চমক!
ইতিমধ্যেই দেবের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র কিন্তু বলিউডের কাজ সেরে ফেলেছেন। তবে কি এবার প্রেমিকের পালা? যদিও সেই উত্তর এখনো পাওয়া যায়নি। দেবের ছোটবেলার বেশিরভাগ টাই কেটেছে এই মুম্বাই শহরে। বলিউডের ক্যান্টিনে কাজ করতেন দেব। সেইভাবে দেখতে গেলে মুম্বাই শহর দেব এর কাছে নতুন নয়। তাই ইচ্ছা থাকলে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতেই পারেন দেব। এবারে বাকিটা সময় বলবে।

