শুধুই ছবি আর ব্যবসা বাকি সব ‘ভাঁওতাবাজি’! কথা দিয়েও কথা রাখেনি দেব! মেলেনি এই ছোট্ট শিশুর চিকিৎসার খরচ!

আমাদের টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা অভিনয় জগতে আসার পর রাজনীতির জগতেও নাম লিখিয়েছেন। সেই তালিকায় রয়েছে নুসরাত, শ্রাবন্তী, মিমি, দেব, সোহম সহ আরো অনেকে। বর্তমানে এদের প্রত্যেককেই অভিনয় জগতে কাজ করার পাশাপাশি রাজনীতির জগতে কাজ করতে দেখা যায়। বিধানসভা ভোট, লোকসভা ভোট বিভিন্ন ভোটে প্রার্থী হয়ে বিভিন্ন জায়গায় রাজ্যের শাসক দলের হয়ে লড়াই করেন তারা।
তবে এই সমস্ত অভিনেতা-অভিনেত্রী যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে হামেশাই একটা অভিযোগ করেন সাধারণ মানুষ। রাজনীতির দলে এরা নাম লিখেছে ঠিকই কিন্তু সাধারণ মানুষের পাশে এদের সবসময় দেখা যায় না, যেটা একজন রাজনীতির মানুষের থেকে আশা করা যায় না। রাজনীতি আর অভিনয় এই দুটো বিষয়কে একসাথে সামলানো যায় না এ কথা এর আগেও বহুবার বহু মানুষের থেকে শোনা গিয়েছে। রাজনীতি করতে গেলে পুরোপুরি ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে হয়। পাশে অন্য কোন কাজ চালিয়ে যাওয়া সেক্ষেত্রে মুশকিল হয়ে পড়ে।

এবার এরকমই দুটো দিক সামলাতে গিয়ে হিমশিম খেলেন অভিনেতা দেব। কথা দিয়েও রাখলেন না কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা, অভিনেতা তথা সাংসদ দেবের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এনেছেন। ভিডিওতে তিনি দাবি করছেন দেবের কাছে রানাঘাটের ছোট্ট অস্মিকাকে সুস্থ করতে সাহায্যের আর্জি জানিয়েছিলেন তিনি। সেই কথা রাখেননি দেব।
ভিডিওতে ওই মহিলার কথায় “আমি দেবদার খাদান ছবির প্রিমিয়ারে মধ্যমগ্রাম স্টার মলে তার সাথে দেখা করি। সেদিনই অস্মিকাকে সুস্থ করে তুলতে যে টাকার প্রয়োজন তার জন্য সাহায্য করতে বলি দেবদাকে। দেবদা আমার মাথায় হাত রেখে সাহায্য করার কথা দেন। কিন্তু পরে তিনি আর কোন যোগাযোগ করেনি আমাদের সাথে। আমি ভেবেছিলাম হয়তো ছবির প্রচারের জন্য ব্যস্ত রয়েছেন তিনি কিন্তু বহুদিন পেরিয়ে গিয়েছে তার সঙ্গে আর কোন কথা হয়নি। এমনকি দেবের ম্যানেজার সায়ন্তনও আমাদের মেসেজ সিন করে রেখে দিয়েছে, ফোন করলে ফোন ধরছেনা।”
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে ফুলকির হাতে এল বিরাট প্রমাণ! এবার কে বাঁচাবে রুদ্রকে? টানটান উত্তেজনাময় আজকের পর্ব
প্রসঙ্গত উল্লেখ্য, রানাঘাট স্টেশনের কাছে স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস। গত জানুয়ারি মাসে তাদের কোল আলো করে আসে অস্মিকা। কিন্তু তার বয়স যখন চারমাস, তখন চিকিৎসকরা জানান, বিরল রোগে আক্রান্ত অস্মিকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম ‘স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি’। এই রোগের টাইপ-ওয়ানে আক্রান্ত ওই শিশুকন্যা। এই জটিল রোগে শরীরের নির্দিষ্ট কিছু বৃদ্ধি থমকে যায়। ‘জোলজেন্সমা’ নামে একটি বিশেষ ইনজেকশন দিয়ে এই রোগের উপশম সম্ভব। কিন্তু তা সুদূর আমেরিকা থেকে আমদানি করতে হবে। সামগ্রিক চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৬ কোটি টাকা। তাই সবার কাছে সাহায্য চাইছে নিরুপায় বাবা মা। বড় বড় সেলিব্রেটিদের কাছে তারা সাহায্য চাইছে, ইতিমধ্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও কথা রাখেননি দেব।

