রংমিলান্তি পোশাকে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন দেব-শুভশ্রী! প্রিয় জুটিকে পাশাপাশি দেখে মুগ্ধ দর্শক!

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা আগামী ১৪ ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত ছবি ধূমকেতু। দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই। সেই নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। কয়েকদিন আগেই নজরুল মঞ্চের অনুষ্ঠানের একসাথে হয়েছিলেন দেব শুভশ্রী। সেইসব ভাইরাল ক্লিপস সারা সোশ্যাল মিডিয়ার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দুজনকে এত বছর পর আবার এক সঙ্গে দেখে দর্শকেরা খুবই খুশি।

বিশেষ করে এই জুটির সাথে যাদের ছোটবেলার যাদের বেড়ে ওঠা জড়িয়ে রয়েছে তারা তো এত বছর পর দুজনকে একসঙ্গে দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। আমার প্রত্যেকেই জানি আজ থেকে নয় বছর আগে দেব শুভশ্রীর সম্পর্কের বিচ্ছেদ হয় যার ফলে এতগুলো বছর তাদের মুখ দেখাতে বন্ধ ছিল। অবশেষে সেই সব দূরত্ব কেটে গেলো সোমবার। আবারো সোশ্যাল মিডিয়াতে একে অপরকে ফলো করলেন দুজনে, আবার একসাথে নাচ করলেন।

ছবি মুক্তির একদিন আগে আবারো একসাথে ধরা দিলেন দেব শুভশ্রী। ছবির সাফল্য কামনা মায়ের পায়ে পুজো দিতে গিয়েছিলেন দুজনে। বুধবার দিন নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জুটিতে ছবির সাফল্য কামনা করে। দুজনে আবারও একসাথে দেখে দর্শক তো উত্তেজনায় ফেটে পড়েছেন।

পুজো দিতে গিয়ে দেবের পরনে ছিল লাল পাঞ্জাবি ও শুভশ্রীর পরনে ছিল ম্যাচিং লাল শাড়ি। তারকা জুটির রংমিলান্তি পোশাক দেখে মুগ্ধ সকলে। শুভশ্রীর পরনে ছিল লাল শাড়ি, সঙ্গে স্লিভলেস লাল ব্লাউজ আর মানানসই সোনালী গয়না। কি অপূর্ব সুন্দর লাগছিল দুজনকে একসাথে। একসঙ্গে পুষ্পাঞ্জলি দিলেন, আরতি করলেন দেব শুভশ্রী। খোশমেজাজে ধরা দিলেন দুই তারকা। আর তাঁদের দেখতে মন্দির চত্বরের বাইরে জমা হয়েছিল অসংখ্য ভক্ত।

আরও পড়ুনঃ মাকে হারালেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি! অন্ধকারে ভরে গেল তার গোটা পৃথিবী! কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা!

ট্রেলার লঞ্চের আগে তাদের একসাথে দেখা যাবে কি না সেই নিয়ে নানান জল্পনা কল্পনা চলছিল। তবে দর্শকদের সেইসব জল্পনায় জল ঢেলে এক হয়েছিলেন তারা। তাদের একসাথে দেখে মুখে হাসি ফুটেছিল হাজার হাজার দর্শকদের। একবারে মন্দিরে মায়ের সামনে দুজনকে দেখে মুগ্ধ হয়ে গেলেন দর্শক।

Back to top button