সেন্সর হওয়ার আগেই বিক্রি হচ্ছে টিকিট! বিপাকে ‘দেশু৭’! আইনি জটে দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন! দেবের বিরুদ্ধে মামলা দায়ের!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির ইতিহাসে সবথেকে চর্চিত এবং সফল জুটির নাম নিতে গেলে প্রথমেই উঠে আসে দেব (Dev Adhikari) ও শুভশ্রীর (Subhasree Ganguly) নাম। দীর্ঘ ১০ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও এই আইকনিক জুটি একফ্রেমে ফিরতে চলেছে। ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন প্রজেক্ট ‘দেশু৭’। এই ঘোষণা সামনে আসতেই আপামর বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয়েছে চরম উন্মাদনা।

২০১৪ সালের পর থেকে বড় পর্দায় দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি। মাঝে অনেকটা সময় পার হয়েছে, দুজনেই নিজেদের কেরিয়ারে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। কিন্তু দর্শকদের মনে সবসময়ই এই জুটির প্রত্যাবর্তনের একটি সুপ্ত বাসনা ছিল। অবশেষে ২০২৬-এ সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চলেছে। কিন্তু নতুন বছরের আবহে যখন বাংলা ছবির বক্স অফিস জমজমাট হওয়ার কথা, ঠিক তখনই টলিউডে ঘনীভূত হচ্ছে নতুন বিবাদ।

বিতর্কের কেন্দ্রে সুপারস্টার দেব এবং তাঁর আসন্ন ছবি Desu 7। শোনা যাচ্ছে, ছবির সেন্সর সার্টিফিকেট ও এডিটিং সম্পন্ন হওয়ার আগেই টিকিট বুকিং শুরু করা নিয়ে আইনি বিপাকে পড়তে চলেছেন অভিনেতা-প্রযোজক দেব। টলিউডের এক প্রথম সারির প্রযোজনা সংস্থার অভিযোগ, নিয়ম অনুযায়ী কোনও ছবির সেন্সর সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত তার টিকিট বিক্রি শুরু করা আইনত নিষিদ্ধ। কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তোলা হচ্ছে।

সূত্রের খবর, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাটি ইতিমধ্যেই দেবের প্রোডাকশন হাউসের বিরুদ্ধে একটি কেস ফাইল করেছে। কর্তৃপক্ষকেও একটি কড়া মেইল পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে, আইনি ছাড়পত্র ছাড়া ছবিটির টিকিট বুকিং উচিত নয়। ফেসবুক এবং ইনস্টাগ্রাম—প্রতিটি প্ল্যাটফর্মেই এখন একটাই আলোচনার বিষয়, ‘দেব-শুভশ্রী রিটার্নস’। ভক্তদের দাবি, ২০২৬-এর পুজোর বক্স অফিস এই জুটির হাত ধরেই নতুন রেকর্ড গড়বে। সিনেমার ফার্স্ট লুক বা টিজার কবে আসবে, তা নিয়ে এখন থেকেই অধীর আগ্রহে দিন গুনছেন সিনেমা প্রেমীরা।

আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে শিশুর উপর মা’নসিক নি’র্যাতন! অভিযুক্ত অভিনেত্রী তৃণা সাহা! বিতর্কের ঘূর্ণিতে “পরশুরাম”! সহ্য করতে না পেরে ধারাবাহিক ছাড়ছেন খুদে অভিনেতা! “লাড্ডু”র বিদায়ে বিপাকে জলসা!

দশ বছর পর তাঁদের পুরনো রসায়ন নতুন আঙ্গিকে দেখার জন্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার আগেই এমন এক বিপদ এসে হাজির। এই বিপদ কত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে দেব সেটাই দেখার অপেক্ষা।

Back to top button