‘বাংলা ছবির ইতিহাসে এমন কিছু করলাম যাতে…’ বুকিং বিতর্কে দেবের বিরুদ্ধে আইনি লড়াই! ‘সবাই তো আমারই লোক, আমাকেই এসে দেখাচ্ছে…’ মুখ খুললেন দেব অধিকারী!

২০২৬ সালের দুর্গাপুজোয় মুক্তির কথা দেব-শুভশ্রী (Dev-Subhasree) জুটির নতুন ছবি দেশু সেভেন। কিন্তু ছবি মুক্তির প্রায় ১০ মাস আগে থেকেই শুরু হয়ে গেছে চরম সংঘাত। একদিকে যেমন এই ছবির প্রি-বুকিং টলিউডের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে, অন্যদিকে নামি প্রোডাকশন হাউসের দায়ের করা মামলার জেরে আইনি জটলা তৈরি হয়েছে স্টুডিও পাড়ায়। গত ১৯ জানুয়ারি দেব এবং শুভশ্রী একটি লাইভ সেশনের মাধ্যমে তাঁদের ছবির প্রি-বুকিং বা ‘ইন্টারেস্ট রেজিস্ট্রেশন’ চালু করেন। আশ্চর্যজনকভাবে, ছবির নাম বা ট্রেলার মুক্তির আগেই কয়েক ঘণ্টার মধ্যে কয়েক হাজার টিকিট বুক হয়ে যায়। এই অভাবনীয় সাফল্যই সম্ভবত টলিউডের অন্যান্য প্রভাবশালী মহলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

বাংলার একটি প্রথম সারির প্রোডাকশন হাউস এই আগাম টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আইনি নোটিশ পাঠিয়েছে। বুকমাইশোতে ছবির লিস্টিং বন্ধ করার জন্য ওই প্রভাবশালী সংস্থাটি চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন পরিচালক রানা সরকার। এবারে এই নিয়ে মুখ খুললেন দেব। সাংবাদিকদের করা প্রশ্নের যোগ্য জবাব দিলেন অভিনেতা।

দেবের পাশাপাশি প্রযোজক রানা সরকারও বেশ ক্ষেপে গিয়েছেন এই বিষয়ে। পরিচালক রানা সরকার ফেসবুক পোস্টে সরাসরি টলিউডের এই নোংরা রাজনীতিকে ‘কাঁকড়াবৃত্তি’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, যখনই কোনো স্বতন্ত্র নির্মাতা বা বড় কোনো জুটি নতুনত্বের ডালি নিয়ে আসে, তখনই বড় হাউসগুলি আইনি মারপ্যাঁচে তাদের থামানোর চেষ্টা করে। এই আইনি লড়াই এখন শুধু টিকিটের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন টলিউডের ‘পাওয়ার গেম’-এর প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

দেব বলেন, ‘সেন্সর বোর্ডকে চমকানো হয়েছে। এমনকি বুক মাই শোকে মেইল করা হয়েছে। বুক মাই শোর পক্ষ থেকে আবার আমাকে মেইল পাঠানো হয়েছে। সেখানে প্রযোজক প্রোডাকশন হাউসের নাম এবং কে তাদের অভিযোগ করেছে তার নামও উল্লেখ করা ছিল। আমার মনে হয় ছবির ইতিহাসে এমন একটা কাজ করলাম যেটা নিয়ে গর্ব করা উচিত। সেখানে যে পারছে অভিযোগ করছে একে ওকে ফোন করে মেইল করছে। প্রথমত আমরা এটা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের একটি ইভেন্ট হিসেবে প্ল্যান করছি। ওই দু ঘন্টায় আমি কি দেখাতে পারবো আমি জানিনা। সেটা আপাতত দর্শকদের জন্য সারপ্রাইজ থাকবে। কিন্তু আমার মনে হয় বাংলা ছবি ইতিহাসে আমি এমন কিছু করলাম যেটার জন্য ইন্ডাস্ট্রির সম্মান বাড়বে।’

আরও পড়ুনঃহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘ও মোর দরদিয়া’ খ্যাত রণিতা দাস! বন্ধ ধারাবাহিকের শুটিং! কি হয়েছে অভিনেত্রীর?

দেব বারবার মনে করিয়ে দিয়েছেন যে, ১০-১২ বছর পর শুভশ্রীর সঙ্গে তাঁর কামব্যাক নিয়ে দর্শকদের যে আবেগ রয়েছে, তাকে অসম্মান করা উচিত নয়। তিনি অনুরোধ করেছেন যাতে শিল্পীদের মধ্যে বিভেদ না তৈরি করে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখা হয়।

Back to top button