ছোটবেলায় হারিয়েছেন বাবা-মাকে, খাবার যোগাতে দুয়ারে দুয়ারে ফেরি করেছেন লিপস্টিক! প্রতিভাবান হওয়া সত্বেও মেলেনি সম্মান!

অভিনয় জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের প্রতিভা থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে তেমনভাবে নিজের জায়গায় তৈরি করে নিতে পারেননি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপটিজমের কথা তো আমরা এর আগেই শুনেছি। সেই নেপটিজমের শিকার হয় অনেক অভিনেতা অভিনেত্রী তাদের প্রতিভা বিসর্জন দিয়েছে, যোগ্য সম্মান পাননি। কাজ পেলেও তাদের চরিত্রগুলি এমনভাবে দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে যে দর্শক সেগুলো খুব সহজেই ভুলে গিয়েছে।

ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয়। তারা নিজেদের পরিশ্রমে এবং প্রতিভার মাধ্যমে জায়গায় তৈরি করে নিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু তাদের সেই পরিশ্রম এবং প্রতিভার কদর করে না ইন্ডাস্ট্রিতে অনেকেই। এমন অনেক পরিচালক প্রযোজকের শিকার হতে হয় তাদের। তবে তারা শুধুমাত্র প্রতিভা এবং উপার্জনের জন্য ছুটে আসে সুদূর মুম্বাই শহরে নিজের স্বপ্ন পূরণ করতে। আজ এমনই একজন অভিনেতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। যিনি এক সময় নিজের পরিবারের খরচ চালাতে রাস্তায় রাস্তায় লিপস্টিক ফেরি করেও বেরিয়েছেন।

অভিনেতা দর্শক মহলে বিশেষ পরিচিত। বেশিরভাগ ছবিতেই আমরা অভিনেতাকে কমেডিয়ান চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আরশাদ বাসি বিভিন্ন ছবিতে কমেডিয়ান চরিত্রে দেখা মিলেছে অভিনেতা। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও কোনো ছবিতে ভিন্ন চরিত্রে দেখা মেলেনি তার। এটাই ছিল অভিনেতার একমাত্র আক্ষেপ। ১৯৯৬ সালে হিন্দি চলচ্চিত্র “তেরে মেরে সাপনে” ছবির হাত ধরে প্রথম অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তিনি। এরপর “মুন্না ভাই এম.বি.বি.এস.” এবং “লাগে রাহো মুন্নাভাই” ছবিতে অভিনয়ের মাধ্যেমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু অভিনেতার জীবনে একটাই আক্ষেপ রয়ে গেল যে অভিনেতা হিসেবে তাকে কেউ ঠিকঠাক ব্যবহার করতে পারেনি। শুধুমাত্র কমেডিয়ান চরিত্রে অভিনয় করে গেলেন সারা জীবন। মুন্না ভাই এমবিবিএস এ এত অসাধারণ অভিনয় করার পরেও টানা আট মাস তাকে কোন কাজ দেওয়া হয়নি ইন্ডাস্ট্রির তরফ থেকে।

আরশাদ ওয়ার্সির বলিউডের স্ট্রাগল

২০০৫ সালে সেহের নামের এক ছবিতে অভিনয় করেছিলেন আরশাদ। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে। কিন্তু অনেক দর্শক হয়তো এই ছবিটির নাম শোনেননি। সেই সময় আরশাদ একটু একটু করে নিজের জায়গা তৈরি করছে বলিউডে। কিন্তু ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্সের কারণে তার সেই ছবি প্রচার পেলনা, আরশাদ পেলো না ফ্রেম। এমনকি শোনা গিয়েছে জনি LLB ছবির জন্য প্রথমে চরিত্রের অফার গিয়েছিল শাহরুখ খানের কাছে। শাহরুখ খান সেই ছবির অফার ফিরিয়ে দিলে সেই চরিত্রের জন্য নিযুক্ত করা হয় আরশাদকে। সেই ছবিতে অসাধারণ অভিনয় করে সকলকে আরো একবার তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই ছবির জন্য তাকে এতোটুকু ক্রেডিট দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ এযে গল্পের গরু গাছে! সন্তানের জন্ম দিচ্ছে দু’ই মাসের গর্ভবতী জগদ্ধাত্রী!ট্রোলের শিকার ধারাবাহিক

অভিনেতার সঙ্গে এমন বহুবার হয়েছে যেখানে অভিনেতা ছবির জন্য সিলেক্টেড হয়েছেন, তাকে সই করোনা হয়েছে বন্ডে কিন্তু পরে কোন এক বিশেষ কারণের অজুহাত দেখিয়ে সেই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাকে। এমনকি এত ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও তাকে সবসময় আমরা ছোটখাটো পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখেছি। লিড রোলে আজ পর্যন্ত অভিনয় করার সুযোগ পেলে না অভিনেতা। এমন অনেক ছবিতেও দিন অভিনয় করেছেন যেখানে কমেডিয়ান চরিত্র থেকে বেরিয়ে থাকে একেবারে ভিন্ন চরিত্র দেখা গিয়েছে তার মধ্যে অন্যতম হলো ইশকিয়া, কাবুল এক্সপ্রেস, জিলা গাজিয়াবাদ ইত্যাদি। এই সমস্ত ছবিতে অভিনেতার অভিনয়, এক্সপ্রেশন ছিল চোখে পড়ার মতন। এমনকি ott প্ল্যাটফর্মেও তার অভিনীত অসুর ওয়েব সিরিজটি দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছে। দর্শকমহলেএই ওয়েব সিরিজের জনপ্রিয়তা নিয়ে আর নাইবা কিছু বললাম।

Back to top button