এযে গল্পের গরু গাছে! সন্তানের জন্ম দিচ্ছে দু’ই মাসের গর্ভবতী জগদ্ধাত্রী!ট্রোলের শিকার ধারাবাহিক

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jogotdhatri)। ধারাবাহিকটি চলছে শেষ ২ বছরের বেশি সময় ধরে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকের টিআরপি রেটিং বর্তমানে অনেকটাই কমে গিয়েছে। এভাবে একসময় বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক। সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করতো এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের গল্প একঘেয়ে হয়ে উঠেছে।
এখন তো আবার এই ধারাবাহিক নিয়ে ট্রোল, সমালোচনা, হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ধারাবাহিকের বর্তমান গল্প নিয়ে নানান রকম প্রশ্ন তুলেছেন। চলছে মিম, ট্রোল, সমালোচনা। ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে বেশ কিছুদিন ধরে দেখানো হচ্ছিল জগদ্ধাত্রী অসুস্থ। মাঝেমধ্যেই তার শরীর ভীষণ খারাপ করে। সে ডাক্তার দেখানোর পর ডাক্তার তাকে বলে তার অনেক গুরুতর একটি অসুখ হয়েছে। তাই সে কোনদিনই আর মা হতে পারবে না। আর যদি কোনদিনও মা হয় তাহলে তার জীবনের ঝুঁকি রয়েছে। তবে এই কথা জগদ্ধাত্রী ছাড়া আর কেউ জানতো না। এমনকি স্বয়ংম্ভুর কাছ থেকেও এই অসুস্থতার কথা লুকিয়ে গেছে জগদ্ধাত্রী।

এরপর ধারাবাহিকে দেখানো হয়েছে জগদ্ধাত্রী স্বয়ংম্ভুর কথা রাখতেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কয়েকদিন পরে সে গর্ভবতী হয়ে পড়ে। এই নিয়েও দর্শকমহলে হাসাহাসি হয়েছিল। তারপর আবার কয়েকদিন আগে দেখানো হয়েছে মালা এর উৎসবের বিয়েতে গিয়ে কৌশিকী মুখার্জিকে কেউ গুলি করে মারার চেষ্টা করে সেটা দেখে ফেলে জগদ্ধাত্রী। এদিকে স্বয়ংম্ভু বারবার বলে দিয়েছিল এই অবস্থায় কোন রকম ঝুঁকি না নাই জগদ্ধাত্রী। কিন্তু কৌশিকী মুখার্জিকে বাঁচতে সে নিজের হাতে বন্দুক তুলে নিয়ে গুলি করে বসে। আর তারপরে জগদ্ধাত্রীদের কোমরের কাছে একটি মোটা বাঁশ জাতীয় লাঠি দিয়ে আঘাত করা হয়। তারপরেই পেটে হাত দিয়ে অজ্ঞান হয়ে যায় জগদ্ধাত্রী। এই ঘটনা নিয়েও ট্রোল করা হয়েছে ধারাবাহিকটিকে।
এখন বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে জগদ্ধাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পাঁচ মাসের মধ্যেই তার ডেলিভারির সময় এসে গেছে। তার প্রসব বেদনা উঠেছে। কিছুদিন আগে যেখানে মেহেন্দি জগদ্ধাত্রীকে বলছিল আর দুমাস বাদে তার সাধ দেবে। সেখানে এত তাড়াতাড়ি কি করে কারো বাচ্চা হয় সেটা নিয়েই চলছে হাসাহাসি। দর্শকদের একাংশের দাবি এইসব একমাত্র ধারাবাহিকেই সম্ভব।
আরও পড়ুনঃ পথের কাঁটা পথেই পি’ষে দিল রুদ্র! নিশানায় অংশুমান!
সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এখনই প্রায়শই ধারাবাহিকের এই ধরনের দৃশ্য নিয়ে হাসাহাসি, ট্রোল হতেই থাকে। আবার যারা স্টার জলসার ধারাবাহিকের ভক্ত গীতা এলএলবি ধারাবাহিকের ভক্ত তারা তো জগদ্ধাত্রী ধারাবাহিককে একেবারে সহ্য করতে পারেনা। জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করা অঙ্কিতাকে নিয়েও ট্রোল করা হয়ে থাকে মাঝেমধ্যে।

