এত সহজে মুক্তি নেই ‘চোর দম্পতির’! দেবরাজের পর কি জেরার মুখে অদিতি মুন্সি? দেবরাজ চক্রবর্তীকে নিয়ে কি করতে চলেছে পুলিশ প্রশাসন? সম্পত্তি মামলায় বড় পদক্ষেপ সিটের!

দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চলা তোলাবাজির মামলায় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তদন্তে নতুন মোড় আসতে পারে। সূত্রের দাবি, এরপরই দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অদিতি মুন্সির বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত মামলার তদন্তে আরও সক্রিয় হবে বিশেষ তদন্তকারী দল। এই মামলায় দু’জনকেই জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

তদন্তকারী সূত্রে খবর, বর্তমান হেফাজত শেষ হলে দেবরাজ চক্রবর্তীকে বারাসাত আদালতে তোলা হবে। সেখানে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দায়ের করা মামলায় তাঁকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে। ভোটের আগেই এই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলায় জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনে অদিতি মুন্সিকেও ডেকে প্রশ্ন করা হতে পারে।

তদন্তের স্বার্থে প্রয়োজন হলে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সিকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। তদন্তকারীরা দু’জনের বক্তব্য এবং নথিপত্র মিলিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। সম্পত্তি সংক্রান্ত অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

গত বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীকে। রাজনৈতিক জীবনের শুরু উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূলে। পরে প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। ২০১৩ এবং ২০১৫ সালে বিধাননগর পুরসভার টিকিট না পেয়ে তিনি কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে কাউন্সিলরও হন। তবে কয়েক মাসের মধ্যেই আবার তৃণমূলে ফিরে এসে দ্রুত দলের গুরুত্বপূর্ণ নেতাদের আস্থা অর্জন করেন।

আরও পড়ুনঃ ‘মা যখন মা’রা যান, তাঁর কুড়িটা শাড়ি, একটা কম্বল আর অজস্র বই…’, ‘সপ্তর্ষিকে নিয়েও আমি ওনার কাছে গেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম…’ সমাজের একঘেয়ে মানসিকতায় বিরক্ত অভিনেত্রী! মা বাবার সম্পর্ক থেকে জীবন দর্শন, অকপটে সোহিনী সেনগুপ্ত!

পরবর্তীতে রাজনীতিতে নিজের প্রভাব বাড়িয়ে স্ত্রী অদিতি মুন্সিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে প্রার্থী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। সেই নির্বাচনে জিতে বিধায়ক হন অদিতি মুন্সি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকে পরাজিত হন। বর্তমানে দেবরাজকে ঘিরে চলা তদন্তের জেরে অদিতি মুন্সির ভূমিকাও তদন্তের আওতায় আসতে পারে বলে সূত্রের দাবি।

Back to top button