একসময় ছিল চরম অভাব! ম্যাগী সেদ্ধ, জল খেয়েই কেটেছে রাত! অনেক কষ্ট করে সফলতার শিখরে দেবলীনা নন্দী! ভুল মানুষকে ভালোবেসে ফের য’ন্ত্রণায় জর্জরিত গায়িকা!

সোশ্যাল মিডিয়ায় এখন দেবলীনা নন্দী মানেই চর্চার কেন্দ্রবিন্দু। একাধারে গায়িকা, অভিনেত্রী এবং জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাঁর পরিচিতি চোখে পড়ার মতো। লক্ষ লক্ষ অনুরাগী প্রতিদিন অপেক্ষা করেন তাঁর নতুন গান কিংবা ভিডিওর জন্য। তবে এই সাফল্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক গভীর সংগ্রামের গল্প, যা জানলে আরও বেশি করে অনুপ্রাণিত হতে হয়।

দেবলীনার শৈশব কেটেছে প্রবল অর্থকষ্টের মধ্যে দিয়ে। বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে একসময় বেড়ার বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল তাঁদের পরিবারকে। বাবার হঠাৎ অসুস্থতায় সংসার প্রায় ভেঙে পড়েছিল। তখন সমস্ত দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন তাঁর মা। পড়াশোনা চালাতে পাড়া প্রতিবেশীর সাহায্যের উপর নির্ভর করতে হয়েছে বহুদিন।

অভাবের দিনগুলোতে খাবারের অভিজ্ঞতাও ছিল বেদনাদায়ক। কেউ ভালোবেসে ম্যাগির প্যাকেট দিলে তা খেতেন ভাই, আর দেবলীনার ভাগে জুটত সেই ম্যাগি সেদ্ধ করা জল। তবুও হাল ছাড়েননি তিনি। পাশে পেয়েছিলেন মায়ের সাহস আর ভরসা। সেই শক্তিতেই প্রতিদিন লড়াই চালিয়ে গিয়েছেন নিজের স্বপ্নের পথে।

মাত্র দুবছর বয়স থেকেই গানের তালিম শুরু দেবলীনার। বড় গায়িকা হওয়ার স্বপ্ন ছিল তাঁর চোখে মুখে। ছোট বয়সেই বিভিন্ন স্টেজ শো এবং ব্যান্ডের সঙ্গে গান গেয়েছেন। রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তির সঙ্গে আধুনিক ও লোকগানের মেলবন্ধনই তাঁকে আলাদা করে চিনিয়েছে।

আরও পড়ুনঃ ‘দ্বিতীয় সুযোগ পেলি…তাড়াতাড়ি ফিরে আয়’ দেবলীনার খোঁজ নিতে হাসপাতালে হাজির সায়ক! ‘নিজেকে সবশেষে ভালোবাসি, প্রবাহকে ভালোবাসি…’ এতকিছুর পরেও স্বামীকেই ভালোবাসতে চান গায়িকা?

সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক সাফল্যের পর সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবলীনা। ইউটিউবে মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এবং নানা ব্র্যান্ডের মুখ হিসেবে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ২০২৪ সালে পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিয়ে হয় তাঁর। সুখী দাম্পত্যের ছবিই দেখতেন অনুরাগীরা। আজ নানা টানাপোড়েনের মাঝেও দেবলীনার জীবনের উত্থানের গল্প অটুট অনুপ্রেরণা হয়ে রইল।

Back to top button