যৌ’নকর্মীদের সাথে যা খুশি করা যায়! এমন নিম্ন রুচিপূর্ণ মন্তব্যের সর্বসমক্ষে ধিক্কার জানালেন দেবলীনা

আরজিকর কাণ্ডে (R.G Kar Case) এখন উত্তাল গোটা দেশ। বিভিন্ন জায়গা থেকেই বের হচ্ছে পথ মিছিল, তিলোত্তমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইতে সোচ্চার সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ সেলিব্রেটিরা (Tollywood Celebrity)। গত ৯ই আগস্ট কর্মরত মহিলা চিকিৎসকের সাথে যে ঘৃণ্য অপরাধ করা হয়েছে তাতে নড়ে উঠেছে গোটা দেশ। দেড় মাসের বেশি সময় কেটে গিয়েছে এখনো থামেনি আন্দোলন, এই আন্দোলন থামার নয়। যতদিন না পর্যন্ত সঠিক বিচার হচ্ছে, জুনিয়র ডাক্তারদের সব দাবি মানা হচ্ছে ততদিন এই আন্দোলন থামবে না।
এই ঘটনায় প্রায়দিনই যে সমস্ত সেলিব্রিটিদের পথে নামতে দেখা গিয়েছে তাদের মধ্যে অন্যতম হল স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, সোহিনী সরকার, সৃজিত মুখোপাধ্যায় আরও অনেকে। প্রতিদিন পথে নামার কারণে বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার কারণে কটাক্ষের শিকার হতে হয়েছে একাধিকবার। বিরোধীদলের সমর্থকরা একাধিকবার তাদের নানান রকম কুৎসিত মন্তব্য ছুড়ে দিয়েছেন। তাদের প্রতিবাদ স্লোগানের জন্য তাদের একাধিকবার অপমানিত করা হয়েছে। কিন্তু তাতে কারোরই যায় আসেনি অবশ্য। তারপর দিন আবারো বেরিয়ে পড়েছেন মিছিলে। সম্প্রতি সেরকম এক কুৎসিত ঘটনার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দেবলীনা একজন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ বাবুর এক মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছেন। কিছুদিন আগে ধর্না মঞ্চে উঠে পঙ্কজ বাবু সোনাগাছি এলাকার যৌ’নকর্মীদের নিয়ে কুৎসিত মন্তব্য করেছিলেন। আরজিকর কান্ড ঘিরে যে ঘটনা সামনে এসেছে তার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন ‘এই ঘটনা যদি সোনাগাছির মত এলাকায় হতো তাহলে মানা যেত!’ এই কথা বেফাঁস বলে ফেলে নিজের বিপদ যেন নিয়েই ডেকে এনেছেন পঙ্কজ বাবু।
মহিলাদের প্রতি কুৎসিত মন্তব্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা
এই মন্তব্যকে ঘিরেই এখন তোলপাড় গোটা বাংলা। দেবলীনা জানিয়েছেন কোনো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মুখে এই ধরনের মন্তব্য মানায় না। তিনি ধর্না মঞ্চে এসে এই ধরনের কথা বলবেন সে কথা কেউ ভাবতেও পারেনি। দেবলীনা জানিয়েছেন তিনি এই ঘটনার তীব্র নিন্দা করছেন। দেবলীনার কথায় ‘আমার সোনাগাছি এলাকায় যে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা যৌ’নকর্মীরা রয়েছেন তাদের জন্য এটা কতটা লজ্জাজনক হতে পারে সেটা একবারও ভেবে দেখেনি তিনি। যৌ’নকর্মী হলেও তাদেরও না বলার অধিকার রয়েছে তাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো তাদের স্পর্শ পর্যন্ত করতে পারবেন না।’ এছাড়া অভিনেত্রী বলেন ‘গায়ে এখন একটা গন্ডারের চামড়া গলিয়ে নিয়েছি। এখন কে কি বলছে সেটাতে আমি গায়ে মাখছি না। এখন অনেকেই প্রতিবাদ থামানোর জন্য অনেক ধরনের মন্তব্য করবেন। আমাদের আটকানোর চেষ্টা করবেন কিন্তু সেসব কানে নিচ্ছি না।’
আরও পড়ুন: অভিনেতার মুকুটে জুড়ছে পালক! ফের হিন্দি মেগায় তাক লাগানো চরিত্রে ঋষি কৌশিক!
এছাড়া অভিনেত্রীর কথায় যারা এই ধরনের কথাবার্তা বলছেন প্রতিবাদ করার চেষ্টা করছেন তারা সবাই এক ধরনের মানুষ। তাদের মানসিকতা এতটাই নিচু যে তারা এখন এই ধরনের কথাবার্তা বলে প্রতিবাদকারীদের মুখ বন্ধ করতে চাইছে। যদি ভয় পেয়ে তারা পিছিয়ে আসে। কিন্তু কিছু করেই প্রতিবাদ যে আটকানো যাবে না সেটা বুঝতে পারছেন না তারা। প্রতিবাদে নামার পর থেকে দেবলীনার দিকে নানা রকম কটাক্ষ ছুড়ে দেওয়া হচ্ছে। অভিনেত্রীকে বলা হচ্ছে অভিনেত্রী নাকি ফুটেজ খাওয়ার জন্য এবং টিকিট পাওয়ার জন্য এই ধরনের কাজ করছেন। কিন্তু অভিনেত্রী কথায় তিনি বুঝতেই পারছেন না তিনি কিসের টিকিট চান? কেনই বা তাকে এ ধরনের কথা বলা হচ্ছে। সবশেষে অভিনেত্রী একটাই কথা বলেন ‘আন্দোলন থামবে না’।

