দেবলীনা নন্দীর সঙ্গে সায়ক চক্রবর্তীর পরকীয়া? এটাই নাকি ঝামেলার আসল কারণ? সত্যিটা আসলে কি? মুখ খুললেন অভিনেতা সায়ক!

গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। পরিবারের দাবি অনুযায়ী, প্রায় ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই সময় প্রথম ফোনটি তিনি করেছিলেন বন্ধু সায়ককে। দেবলীনার সঙ্গে সায়কের বন্ধুত্ব নতুন নয়। এর আগেও একাধিক মিউজিক ভিডিয়োতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে দাম্পত্য কলহের জেরেই দেবলীনা এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তবে বিষয়টি সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় কড়া সমালোচনা। অনেকেই দেবলীনা ও সায়কের ঘনিষ্ঠ ছবি তুলে প্রশ্ন তোলেন, এই সম্পর্ক কি নিছক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কারও মন্তব্য, এমন ঘনিষ্ঠতা থাকলে সংসারে অশান্তি হওয়াই স্বাভাবিক।

এই বিতর্কের মাঝেই ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন সায়ক। তিনি জানান, দেবলীনা তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কিছুই নন। যাঁদের রুচিবোধ আছে, তাঁরা এই সম্পর্ককে বন্ধুত্ব হিসেবেই দেখবেন। বন্ধুত্ব মানেই অন্যরকম সম্পর্ক এমন ধারণাকে তিনি কড়া ভাষায় খারিজ করেন এবং বলেন, তিনি কোনও দিন অশালীন আচরণ করেননি।

সায়ক আরও দাবি করেন, যদি দেবলীনার বিয়ে ভাঙার কোনও ইচ্ছা তাঁর থাকত, তবে তা অনেক আগেই ঘটত। তা হলে তিনি কেন দেবলিনার বিয়েতে উপস্থিত থাকবেন এবং আনন্দ করবেন সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত বন্ধুত্বকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘প্রবাহর অ’ন্তর্বাস কাচা থেকে তিন বেলা রান্না, সবটাই আমার বোন করতো…’, শ্বশুরবাড়িতে কাজের লোকের মতন আচরণ! ‘প্রবাহর থেকে আমার বোনের রোজগার বেশি’- দেবলীনার টাকার উপরেও ভাগ বসাতো শ্বশুর শাশুড়ি?

একইসঙ্গে তিনি সেই অভিযোগও নাকচ করেন, যেখানে বলা হয়েছে পুরো ঘটনাটি নাটক। সায়ক বলেন, দেবলীনা স্বনির্ভর শিল্পী। জনপ্রিয়তার জন্য তাঁকে নাটক করতে হয় না। যদিও এত কিছুর পরেও দেবলীনার স্বামী প্রবাহ নন্দী এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

Back to top button