“ট্রাভেল এজেন্সির বিলগুলো পাঠাবো?” – লাখ লাখ উড়িয়ে সায়ন্তকে বিদেশ ঘুরিয়েছেন দেবচন্দ্রিমা, ফ্রি-তে মজা লুটেছেন সায়ন্ত! এবার হিসেবের খাতা খুললেন অভিনেত্রী!

বিগত কয়েক বছর ধরে একের পর এক মেয়ের জীবন নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন অভিনেতা সায়ন্ত মোদক (Sayanta Modak)। বেশ কয়েক বছর আগে দেবচন্দ্রিমা সিংহ রায়ের (Debchandrima Singha Roy) সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর আরও দুটি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। তবে এইবার তিনি একটি বড় ভুল করে বসেন। তার শেষ প্রেমিকা কিরণ মজুমদারকে নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেন। আর সেখান থেকেই তার কাউন্টডাউন শুরু।

সম্প্রতি কিছুক্ষণ আগেই অভিনেত্রী দেবচন্দ্রিমা একটি ভিডিও তার ইউটিউবে পোস্ট করেন। আর সেখানেই এক এক করে অভিনেতার সমস্ত কুকর্ম ফাঁস করেন তিনি। এখানেই জানা যায় কিভাবে অভিনেতা দিনের পর দিন দেবচন্দ্রিমাকে সবদিক থেকে শোষণ করেছেন। তার গায়ে হাত অবদি তুলেছেন। সেই চিহ্ন নিয়ে তাকে অর্থাৎ দেবচন্দ্রিমাকে অভিনয় করে যেতে হয়েছে।

actor

অভিনেতা তার ভিডিওতে জানান তার প্রাক্তন নাকি তার টাকায় অনেক কিছু করেছে। তার কাছে নাকি সমস্ত হিসেব রয়েছে। কথাটা শুনে দেবচন্দ্রিমা ঠিক করে ফেলেন আর চুপ থাকা যাবে না। কিরণের ক্যামেরা আর ড্রোন কেন সায়ন্ত ফেরত দেবে না সেই কারণগুলো শোনার পর দেবচন্দ্রিমা তার ভিডিওতে বলেন, ‘তাহলে তো এবার আমাকেও একটুখানি হিসেব করতে বসতে হয়।’

আরও পড়ুনঃ “মেয়েদের রেট করছেন? ছিঃ!” – সায়ন্তর হাতে দেবচন্দ্রিমার ‘রেট কার্ড’? বন্ধুমহলে বসে নারীদের শরীর মাপার চাঞ্চল্যকর অভিযোগ, প্রকাশ্যে বিস্ফোরক দেবচন্দ্রিমা!

‘পাঠাবো নাকি ট্রাভেল এজেন্সির বিল গুলো? একটার পর একটা ইন্টারন্যাশনাল ট্রিপ, এগুলোর পয়সা কে দিয়েছে? এক জায়গায় তিন লাখ আর এক জায়গায় ছয় লাখ, এমন আরো অনেক যায়গা আছে যেখানে অনেক টাকা আমি খরচ করেছি। একটা টাকাও চাইনি। তখন ভেবেছিলাম সবটাই তো আমাদের। টাকা আবার কামিয়ে নেব।’

‘ইউটিউবে আমার মুখ ব্যবহার করে যে টাকাগুলো আপনাদের দাদা কামাচ্ছে, জিজ্ঞেস করুন তো তার একটা পয়সা আমি পেয়েছি কিনা? এতদিন অব্দি আমি চাইনি। এটা নিয়ে ভাবিওনি। কিন্তু এবার ভাবতে বাধ্য হচ্ছি। ২৪ ঘন্টা সময় দিচ্ছি। তার মধ্যে আপনাদের দাদা যদি ওনার বলা কথাগুলোর জন্য ক্ষমা না চায় আর কিরণের জিনিসগুলো ফেরত না করে তাহলে আমি কেস করব। হয় আমার ইউটিউবের টাকাগুলো দেওয়া হোক নয়তো ইউটিউবের ভিডিওগুলো ডিলিট করা হোক।’ এতদিন ধরে নরম মাটিতে অনেক নোংরামি করেছে অভিনেতা। অভিনেত্রীর ভাষায় এবার জবাব দেওয়ার পালা।

Back to top button