‘২৬ বছর বয়সে আমি আড়াই কোটি টাকার ফ্যাট কিনেছি, ফ্লেক্স আমি করবোই’- হেটার্সদের মুখে ঝামা ঘষে দিল অভিনেত্রী দেবচন্দ্রিমা!

টেলিভিশনের পর্দার (Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singh Roy)। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনে ছোট পর্দায় (Television Serial) দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি তো হিন্দি টেলিভিশনের জগতেও কাজ শুরু করেছেন। বাংলা টেলিভিশনে ছোট পর্দা দিয়ে শুরু করে এখন হিন্দি টেলিভিশনের জগতে পৌঁছে গেছেন অভিনেত্রী। তার এই দীর্ঘ লড়াইয়ে এত বড় সাফল্যে সত্যি ভক্তদের ভীষণ খুশি করে।

সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবচন্দ্রিমা। সম্প্রতি তাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা গল্পে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও জিৎ-রুক্মিণীর ছবি বুমেরাং- এর হাত ধরে রূপালী স্ক্রিনে ডেবিউ করেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোট পর্দায় সাঁঝের বাতি ধারাবাহিক অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

হিন্দি ধারাবাহিক জগতে সুহাগান চুড়েল নামের একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমা কে। যদিও সেই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তবে অভিনেত্রীর এই বিপুল সাফল্যের ভক্তর এত ভীষণই খুশি। আজকে দেবচন্দ্রিমা যে জায়গায় রয়েছে সেখানে পৌছানোর জন্য একসময় কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। অনেক চড়াই উতরায় পেরিয়ে আজ এই সাফল্য শীর্ষ পৌঁছেছেন দেবচন্দ্রিমা।

কিন্তু অনেক দর্শক আছেন যারা অভিনেত্রীর এই সাফল্যে হিংসা করেন, তাকে সেই নিয়ে ট্রোল করে সমালোচনা করে। সেই হেটার্সদের উদ্দেশ্যে যোগ্য জবাব দিলেন অভিনেত্রী। তাদের উদ্দেশ্যে নিজের ভিডিওর মাধ্যমে দিলেন সপাটে থাপ্পড়। অভিনেত্রী নিজের পরিশ্রমের টাকায় কয়েক কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন। যেহেতু দেবচন্দ্রিমা ইউটিউব ভিডিও বানায়, ব্লগ ভিডিও বানায় তাই সেখানে তিনি সেই সম্পর্কে তার ভক্তদের জানিয়েছিলেন। সেখানে কোন একজন হেটার্স দেবচন্দ্রিমাকে খারাপ মন্তব্য করেন। কেন কোটি টাকার ফ্ল্যাট কেনার পর ঢাক ঢোল পিটিয়ে বেড়াচ্ছে সেই নিয়ে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ ধারাবাহিকে ঘটেছে বিচ্ছেদ! কষ্টে ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী! 

সেই হেটার্স এর উদ্দেশ্যে এই অভিনেত্রী তার পরবর্তী ভিডিওতে যোগ্য জবাব দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘যখনই আমি ফ্ল্যাট কিনি, গাড়ি কিনি, বিদেশে ঘুরতে যাই তখনই প্রচুর লোক নানান ধরনের কথা বলতে চলে আসে। অনেকেই ধারণা আমি অন্যের টাকা এসব করে বেড়াচ্ছি। একটা ছেলে করলে এই ধরনের কথা উঠত না কিন্তু একটা মেয়ে করেছে মানে সে অন্যের টাকা উড়িয়েছে। তাই জন্যই আমাকে বারবার বড় করে বলতে হয় এটা আমার টাকা আমার কষ্টে উপার্জিত টাকা। আমি যে ২৬ বছর বয়সে আড়াই কোটি টাকা দিয়ে একটা ফ্যাট কিনেছি, তাহলে আমি ফ্লেক্স করবো। আমার ফ্লেক্স করা সাজায়। এটা আড়াই টাকা বা আড়াই হাজার টাকা নয়, আড়াই কোটি টাকা। আমার মত মধ্যবিত্ত বাড়ির অনেকেই হয়তো এই টাকাটা একসঙ্গে চোখে দেখেনি। তাই কেউ আমাকে বাহবা দিক বা না দিক আমি নিজের পিঠ নিজে চাপড়াবো। এইজন্য কিছু মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত।’

Back to top button