‘বাবা রেগে গিয়ে আমায় চড় মারেন’- কেনো শ্যুটিং ফ্লোরে সবার সামনে মেয়ে চুমকি চৌধুরীর গায়ে হাত তুলেছিলেন অঞ্জন চৌধুরী!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। ৯০ দশকের শুরুর সময় থেকেই অভিনয় জগতে পা রাখেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। বাবা অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) হাত ধরে এই প্রথম অভিনয় জগতে আসেন অভিনেত্রী। একাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে অভিনেত্রী দর্শকের মন জয় করে নিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই বাবার পরিচিতির বাইরেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন দর্শক মহলে। শেষ কয়েক বছর ধরে বড় পর্দায় কাজ না করলেও টেলিভিশনের পর্দায় কাজ করেছেন।

শুধুমাত্র নিজের অভিনয় নয়, নিজের ব্যবহার কথাবার্তা সবকিছুর জন্য সকলের প্রিয় পাত্রী ছিলেন অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই সকলের মন জয় করতে পারতেন। সেই সময় বাবার পরিচালিত ছবিতেই শুধু কাজ করে সকলের ভালোবাসা পেয়েছিলেন। তবে জানেন কি, এই লক্ষ্মী মেয়েকেই একবার সকলের সামনে সপাটে চড় খেতে হয়েছিল।

হ্যাঁ, ঠিকই শুনছেন। এই শান্তশিষ্ট মেয়েটাকে একবার সকলের সামনে চড় মারা হয়েছিল। সেই চড় খেতে হয়েছিল তাও আবার বাবার হাতে। কারণ জানলে অবাক হবেন। এক সাক্ষাৎকারে চুমকি নিজেই সেই কারণ জানিয়েছিলেন। সেই কারণ শুনে সকলেই অবাক হয়ে গিয়েছেন। সত্যি এই কারণে জন্য সকলের সামনে বাবার হাতে মার খেতে হবে সেটা কল্পনাও করেননি কেউ।

চুমকির কথায়, তিনি নাকি অভিনয়টা জানতেনই না। তাই পরিচালক বাবার সামনে দাঁড়িয়ে বুঝে উঠতে পারছিলেন না কী করবেন? তারপরই ঘটে সেই বিপত্তি। যেটার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। অবাক হয়ে গিয়েছিলেন সকলে। এমন ঘটনাও যে ঘটতে পারে তা কেউই কল্পনা করেননি।

আরও পড়ুনঃ ‘সম্পর্কের অভিজ্ঞতা খুব খারাপ…আর বিয়ে করতে চাই না’- ন’রক হয়ে উঠেছিল অভিনেত্রীর বৈবাহিক জীবন! মুখ খুললেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস!

অভিনেত্রীর কথায়, ‘অভিনয়টা আমি একদমই বুঝতাম না। অভিনয়ে যখন প্রথম এলাম, কান্না তো ছেড়েই দিন, কিছুই জানি না। দ্বিতীয় দিন আমার কান্নার একটি দশ্যে শুট পড়েছিল। সে গ্লিসারিন দিয়েও কিছু হচ্ছিল না। বাবা কোনওদিন আমাদের কোনও ভাই বোনের গায়ে হাত তোলেননি। সেদিন বারবার রি-টেক হচ্ছে, বাবা রেগে গিয়ে সেই প্রথম আমায় চড় মারেন। তারপর কান্না আর বন্ধ হচ্ছিল না, সেদিনের মতো শুটিং প্যাক আপ হয়ে যায়।’

Back to top button