আপনজনদের হারিয়ে বর্তমানে একেবারে একা অভিনেত্রী চুমকি চৌধুরী! বৃদ্ধ বয়সে কীভাবে কাটছে তার দিন?

টলিউড ইন্ডাস্ট্রির ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। ৯০ দশকের শুরুর সময় থেকেই অভিনয় জগতে পা রাখেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। বাবা অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) হাত ধরে এই প্রথম অভিনয় জগতে আসেন অভিনেত্রী। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করে অভিনেত্রী দর্শকের মন জয় করে নিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই বাবার পরিচিতির বাইরেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন দর্শক মহলে।
৯০ দশকের চুমকি চৌধুরী এবং লোকেশ ঘোষের জুটি ছিল দর্শকদের অন্যতম পছন্দের জুটি। এছাড়াও অন্যান্য নায়কের সঙ্গেও অভিনয় করেও প্রশংসা করিয়েছেন অভিনেত্রী। তবে একটা সময় চলচ্চিত্র জগৎ থেকে হঠাৎই হারিয়ে যেতে দেখা যায় চুমকিকে। জীবনের অনেক উত্থান পতন দেখেছেন তিনি। ১৯৭০ সালের ৬ই ফেব্রুয়ারি কলকাতা শহরে জন্মগ্রহণ হয় চুমকি চৌধুরীর। বাবা জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরী এবং মা জয়শ্রী চৌধুরীর শিক্ষাতে মানুষ হচ্ছিলেন।

মা বাবার হাত ধরেই নাচ গান অভিনয়ের জগতে পরিচয় তার। চুমকি চৌধুরীরা তিন ভাইবোন। ছোটো বোনের নাম রিনা চৌধুরী এবং ছোট ভাইয়ের নাম সন্দীপ চৌধুরী। সংসারের আর্থিক অবস্থা প্রথমের দিকে খুব একটা সচ্ছল ছিল না তাদের। অঞ্জন চৌধুরী তখন সবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গায় তৈরি করছেন। শত্রু ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে পরিচালক হিসেবে সুনাম ছাড়াতে শুরু করে অঞ্জন চৌধুরীর।
কিভাবে আসেন অভিনয় জগতে
১৯৯০ সালে হীরক জয়ন্তী ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন চুমকি চৌধুরী। এরপর একে একে অভাগিনী, শ্রদ্ধাঞ্জলি, মেজবৌ, মায়ামমতা মতন ছবিতে অভিনয় করেন। অভিনয় জগতে কাজ করতে করতেই অভিনেতা লোকেশ ঘোষের সাথে আলাপ হয়। কাজ করতে করতেই তাদের প্রেম এবং পরে বাবা অঞ্জন চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে লোকেশ এবং চুমকির বিয়ে দিয়েছিলেন। যদিও তার বৈবাহিক জীবন খুব একটা সুখের হয়নি। বিয়ের কয়েক বছরের পরেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুনঃ তীরে এসে ডুবল তরী! বুড়িমার থানে এসে খুলে গেল নকল চুল! এবার কী করবে নায়িকা?
এরপর অভিনেতার লোকেশ যেমন ধীরে ধীরে অভিনয় জগত থেকে হারিয়ে যেতে থাকেন তেমন অভিনেত্রী চুমকি চৌধুরীও খুব একটা বেশি সিনেমাতে অভিনয় করেননি। ২০০৭ সালে বাবা অঞ্জন চৌধুরীকে হারান চুমকি চৌধুরী, ২০২২ সালে মারা যায় অভিনেত্রীর মা। এরপরে গত বছরই নিজের ছোট ভাইয়ের অকাল প্রয়াণের সাক্ষী থেকেছেন অভিনেত্রী। পরপর এভাবে নিজের আপনজনদের হারিয়ে ভেঙে পড়েছেন চুমকি চৌধুরী। তবে জীবন কারোর জন্য থেমে থাকে না। তাই বর্তমানে অভিনেত্রীকে স্টার জলসার ধারাবাহিক রোশনাই তে অভিনয় করতে দেখা যাচ্ছে।

