বছরের শুরুতেই বন্ধ হল চলতি কাজ? ‘চিরসখা’ বন্ধে ভেঙে পড়লেন রাজা ও গোস্বামী! স্ত্রীকে পাশে নিয়ে কি বললেন অভিনেতা?*

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউডে একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে ডাকা এক গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক হয়, আপাতত ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার সঙ্গে কেউ কাজ করবেন না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সন্তোষজনক ফল না আসা পর্যন্ত এই সংস্থাকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে সংশ্লিষ্ট একাধিক প্রজেক্টে।
এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ধারাবাহিক জগতে। ম্যাজিক মোমেন্টসের অধীনে থাকা ‘চিরসখা’ ধারাবাহিকটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এর আগেই ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের তৃতীয় পর্বও বন্ধ করে দেওয়া হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে। ফলে একের পর এক প্রজেক্ট থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু শিল্পী ও টেকনিশিয়ান, যাদের জীবিকা এই কাজের ওপর নির্ভরশীল।
এই পরিস্থিতিতে অভিনেতা রাজা গোস্বামী নিজের প্রতিক্রিয়া জানিয়ে একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী মধুবনী গোস্বামীকে পাশে নিয়ে তিনি বলেন, একটি ধারাবাহিক স্বাভাবিকভাবে শেষ হওয়া আর হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে। তাঁর মতে, এভাবে আচমকা একটি সিরিয়াল বন্ধ হয়ে গেলে একসঙ্গে বহু মানুষের কাজ থেমে যায়, যা তাদের জীবনে বড় সংকট তৈরি করে।
রাজা আরও জানান, এক সিনিয়র টেকনিশিয়ান তাঁকে ফোন করে চরম হতাশার কথা জানিয়েছেন। এমনকি তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে আত্মহত্যার কথাও বলেন। এই ঘটনা রাজাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, শুধু একজন নয়, এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত অনেকেই এখন সমস্যার মধ্যে পড়েছেন। কাজ হারানোর ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ বসু পরিবারে বিয়ের সানাই! মেহেন্দির আসর থেকেই উধাও পারুল! বিয়ের মণ্ডপে পৌঁছানোর আগেই পারুলকে অ’পহরণ করলো রায়ান! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!
তবে নিজের অবস্থান স্পষ্ট করে রাজা বলেন, তিনি রাহুলের ন্যায়বিচার চান এবং দোষীদের শাস্তিও হওয়া উচিত। কিন্তু সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, হঠাৎ করে এভাবে কাজ বন্ধ করে দেওয়া কতটা সঠিক। তাঁর মতে, বিচার প্রক্রিয়া চলুক, কিন্তু সেই সঙ্গে সাধারণ কর্মীদের জীবিকার কথাও ভাবা জরুরি। সকলের কাছে তিনি এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবার আবেদন জানিয়েছেন।

