‘পুরো অসুরের মত লাগছে…বহুবলীকে কপি!’- প্রোমো প্রকাশ পেতেই কটাক্ষের মুখে প্রতীক সেনের দাদামণি!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর প্রতিটি চ্যানেলেই প্রতি মাসে বিভিন্ন ধরনের নতুন নতুন ধারাবাহিক আসতে থাকে। জি বাংলা, স্টার জলসা সহ বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরুর পথে। ধারাবাহিক গুলি পুরোটাই নির্ভর করে টিআরপি রেটিং এর উপর। রেটিং যদি ভালো থাকে তাহলে সেই ধারাবাহিক রমরমিয়ে চলবে। কিন্তু টিআরপি রেটিং যখন কম হতে শুরু করে তখনই সেই ধারাবাহিক যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে নতুন ধারাবাহিক শুরু করা হয়।
সেরকমই খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক দাদামণি। যেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকছে সকলের প্রিয় অভিনেতা প্রতীক সেন। যাকে এর আগে আমরা খোকাবাবু, মোহর, উড়ান, সাহেবের চিঠি, সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্র চরিত্রে অভিনয় করতে দেখেছি। ইতিমধ্যেই তার নতুন ধারাবাহিক দাদামনির প্রোমো ভিডিও সামনে এসেছে।
তবে প্রোমো ভিডিও সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে ট্রোল, সমালোচন, কটাক্ষ। এর আগে যেকটি ধারাবাহিকে প্রতীককে আমরা দেখেছি সবকটি ধারাবাহিকেই অনেক ভালোবাসা দিয়েছেন অভিনেতাকে দর্শক। তবে হঠাৎ করে দাদামনি ধারাবাহিকের প্রোমো দেখে অভিনেতাকে ট্রোল করতে শুরু করেছেন একাংশ নেটিজেনরা। প্রোমো ভিডিও দেখে যা নয় তাই মন্তব্য করছে নেটিজেনরা।
আরও পড়ুনঃ ‘এ তো অনির্বাণের উপর দিয়ে যায়…’- স্রোতের সঙ্গে প্রিয় জুটির তকমা ভেঙে ট্রোলের মুখে সার্থক!
একজন লিখেছেন, ‘পুরো অসুরের মতো লাগছে।’ অন্যজনের দাবি, ‘নায়কের চরিত্রে না দিয়ে বাবার চরিত্রে দিতে পারতো।’ আরেকজন লিখেছেন, ‘আমি বুঝি না ভাই এদের কি নায়কের অভাব পরে ফ্লপ নায়কের ফ্লপ সিরিয়াল।’ আবার কেউ বলেছে, ‘যখন কাধে নিল মনে হল রাবণ যাচ্ছে একদম রাবণের মতো লাগছে, আশা করি দুগ্গা মনির মত ব্লকবাস্টার হবে।’ একজন আবার লিখেছেন, ‘ঘোড়ার ডিম, সাউথ এর সিনেমা গুলোর টুকলি।’
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

