“কেউ পাত্তা দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে”- অভিনয় করতে গিয়ে মর্মান্তিক অভিজ্ঞতার শিকার চন্দন সেন!

বাংলার অভিনয় জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন চন্দন সেন (Chandan Sen)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন চন্দন সেন (Chandan Sen)। খুব অল্প বয়স থেকেই থিয়েটার, যাত্রাপালা ইত্যাদি করে এসেছেন। বিভিন্ন থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে টেলিভিশনের পর্দার বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা।
১৯৭৭ সালে বাংলা থিয়েটারে অভিনয় শুরু করেন তিনি। ১৯৯৭ সালে একজন সৃজনশীল পরিচালক এবং একজন অভিনেতা হিসাবে নাট্য আনান থিয়েটার গ্রুপে যোগ দেন। তারপর থেকে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইষ্টি কুটুম, আঁচল, ইচ্ছে নদী, কুসুমদোলা, অন্দরমহল, শ্রীময়ী, খড়কুটো, গুড্ডি, এক্কা দোক্কা, জল থৈ থৈ ভালবাসার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
২০২১ সালে মানিকবাবুর মেঘ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইরান থেকে NORGS ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফেস্টিভালে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। প্রায়শই নিজের অভিনয়ের জন্য খবরের শিরোনামে উঠে আসে অভিনেতার নাম। সম্প্রতি আবারো মানিকবাবুর মেঘ পেয়েছে সম্মান। চলতি বছর ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (WBFJA)-এর বিচারে সেরা ছবি,সেরা অভিনেতার সম্মান গেল মানিকবাবুর মেঘ-এর ঝুলিতে।
আরও পড়ুনঃ দু’বার বিয়ে করেও জোটেনি ‘মা’ ডাক! এই নিঃসঙ্গ জীবনে কিভাবে দিন কাটাচ্ছেন ইন্দ্রানী হালদার?
তবে এই জায়গায় আসার আগে অনেক বাধা পেরোতে হয়েছে অভিনেতাকে। কিছুদিন আগেই একটি জনপ্রিয় টক শোতে এসে সেই কথা নিজের মুখেই জানিয়েছেন অভিনেতা। অভিনেতা বলেন “আমি প্রথম থিয়েটারে অভিনয় করতে গিয়ে ফেল করলাম, সেই সময় আমি ক্রিকেটও খেলছি পাশাপাশি। সেই সময় আমাকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন স্বীকার করে নাও তুমি জিনিয়াস নও, হয় ক্রিকেট খেলো নয়তো অভিনয় করতে এসো। আমার মনে হয় সত্যি একটা জিনিস করতে হবে, আমি থিয়েটারকে বেচেছিলেলাম।”
“এমনও হয়েছে আমি অভিনয়ের জন্য ছবি দিতে গেছি, প্রায় তিনমাস ধরে ছবি দিয়ে যাচ্ছি। কোথাও যদি ছোট পাঠ পাওয়া যায়। কিন্তু কেউ পাত্তা দেয়নি, আমার সামনেই আমার ছবি ছিঁড়ে ফেলে দিল। সেই কথা আমি বারবার বলতে আমাকে ঘাড় ধরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এমনও হয়েছে রাস্তায় ১০৩ জ্বর নিয়ে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি করে আমাকে নিতে আসবে বলে। কিন্তু পরে জানতে পারলাম আমার অভিনয়ের পাঠটা প্রযোজকের ভাগ্নেকে দেওয়া হয়েছে।”

