‘বাংলা ছবির শিল্পীদের গা’লিগালাজ করাটা এখন ফ্যাশন…’ ‘সামনে সিনেমা, আর পেছনে একদল মানুষ এজেন্ডা নিয়ে লেগে আছে!’ রূপমের মঞ্চে সিনেমার প্রচার ঘিরে কটাক্ষ! তীব্র প্রতিবাদ চৈতি ঘোষালের!

রূপম ইসলাম (Rupam Islam) এবং ‘ফসিলস’-এর কনসার্টের মঞ্চে সাম্প্রতিক বাংলা সিনেমার প্রমোশন বা প্রচারকে কেন্দ্র করে সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ট্রোলিং ও কটাক্ষের শিকার হতে হয়েছে একাধিক অভিনেতা-অভিনেত্রীকে। এই গোটা বিষয়টি নিয়ে এবার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ট্রোলারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বাংলা ছবির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

চৈতি ঘোষাল তাঁর সাক্ষাৎকারে স্পষ্ট জানান, বাংলা থিয়েটার এবং বাংলা সিনেমাকে দর্শকের আরও কাছে পৌঁছে দেওয়ার জন্য ইদানীং বিভিন্ন মঞ্চে যৌথভাবে প্রচার চালানো হচ্ছে। বেশ কিছু ভিন্ন স্বাদের ভালো ছবি একসঙ্গে আসছে এবং সব শিল্পীরা মিলেই এই চেষ্টা করছেন। কিন্তু এই ভালো উদ্যোগকে সাধুবাদ জানানোর বদলে সমাজমাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের যেভাবে গালিগালাজ করা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিনেমা ইন্ডাস্ট্রির এই যৌথ প্রয়াসকে ইতিবাচকভাবে না দেখে একদল মানুষ অকারণ বিতর্ক তৈরি করছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এই বিতর্কের মাঝেই অভিনেত্রী তাঁর নিজের একটি নতুন কাজের খবর ভাগ করে নিয়েছেন। তিনি জানান, খুব তাড়াতাড়ি তাঁর একটি নতুন গান মুক্তি পেতে চলেছে। এই বিশেষ গানটির কথা লেখা, সুর দেওয়া, গান গাওয়া এবং আবহ সংগীত সব দায়িত্বই সামলেছেন খোদ রূপম ইসলাম। এছাড়া চৈতি ঘোষাল ‘রক্তকরবী’ নাটকটি মঞ্চস্থ করার প্রস্তুতি নিচ্ছেন। রূপম ইসলামের ভক্তদের জন্য এই নতুন সংগীত নির্মাণ অত্যন্ত আকর্ষণীয় এবং আলাদা আবেগের হতে চলেছে বলে তিনি আশাবাদী।

সাক্ষাৎকারে সমাজমাধ্যমের ফেক বা লকড প্রোফাইল থেকে আসা কুৎসিত আক্রমণের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগেন চৈতি। একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, কনসার্টের মঞ্চে আবেগের বশে বা গান শুনতে শুনতে কান্না পাওয়ায় এক শিল্পী অন্য শিল্পীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু সেই মানবিক ও আবেগঘন মুহূর্তটিকেও কিছু মানুষ নোংরা হেডলাইন বানিয়ে ট্রোল করেছে। অভিনেত্রীর মতে, যারা এই ধরনের পবিত্র সম্পর্ক বা সান্ত্বনার মধ্যে কুৎসিত ইঙ্গিত খোঁজে, তারা আসলে মানসিকভাবে অসুস্থ এবং এই নোংরামি কখনো বাংলার সংস্কৃতির পরিচয় হতে পারে না।

আরও পড়ুনঃ ‘নতুন মুখ অভিনেত্রীরা যে টাকা ইনকাম করে, শিক্ষিত ব্যক্তি সেটা করতে পারে না!’ ‘সাফল্য আর টাকার হাতছানিতে মাথা ঘুরিয়ে দিচ্ছে!’ ‘না জেনে বুঝে রাজনীতিতে ঢুকে পড়ছে!’ নতুন প্রজন্মকে নিয়ে অকপটে শাস্বতী গুহঠাকুরতা!

শিল্পীদের ব্যক্তিগত জীবন, পোশাক বা চলাফেরা নিয়ে যে প্রতিনিয়ত নীতিপুলিশি চলে, চৈতি তারও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আজকাল শিল্পীরা কী পোশাক পরছেন বা কেন কোথাও যাচ্ছেন, তা নিয়েও মানুষ অকারণ চর্চা করে। যেকোনো জায়গায় শালীনতা বজায় রাখা উচিত এবং সবকিছুর মধ্যে একটা নিজস্ব ‘এজেন্ডা’ খোঁজা বন্ধ হওয়া দরকার। পরিশেষে তিনি স্পষ্ট করে দেন যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তাঁর স্বভাব। অতীতেও তিনি সংস্কৃতির স্বার্থে রাজপথে নেমে সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও কোনো রকম কুৎসার কাছে মাথা নত না করে নিজের প্রতিবাদের পথেই অবিচল থাকবেন।

Back to top button