শুধু শ্রাবন্তী, অনুপম, কাঞ্চন নন বিয়ের হ্যাটট্রিক করেছেন এই টলিউড তারকারা! কারা? চিনে নিন

ছাদনাতলায় একবার গিয়ে মন ভরেনি। একের বেশিবার মালাবদল সেরে বিপাকে পড়েছিলেন টলি ডিভা শ্রাবন্তী (Shrabanti)। বিয়ের হ্যাটট্রিকের জন্য বহু কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়া একজনকে টার্গেট করলেও আসলে টলি ইন্ডাস্ট্রির বহু তারকাই বার তিনেক বিয়ে সেরেছেন।
সম্প্রতি তৃতীয়বারের জন্য শ্রীময়ী চট্টরাজের গলায় মালা দিতেই চর্চার কেন্দ্রবিন্দু হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কাঞ্চন চর্চার মাঝেই নিজের তৃতীয় বিয়ের ঘোষণা করেছেন গায়ক অনুপম রায়ও। তবে টলিপাড়ায় এই তৃতীয় বিয়ের ট্রেন্ড নতুন নয়। আগেই এ পথে পা বাড়িয়েছেন হিট তারকারা। বুম্বাদা থেকে অপর্ণা সেন তিন নম্বর বিয়েতে ‘সুখী’ সবাই।
টলিউড সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায় কিন্তু বার তিনেক সাতপাকে ঘুরেছেন। প্রথম বিয়ে চুমকি তথা দেবশ্রী রায়ের সঙ্গে। এরপর বিয়ের ভাঙাগড়া পর্ব সেরে অর্পিতার সঙ্গে তিন নম্বর বিয়ের পর সুখী গৃহকোণ বুম্বাদার। ছেলে তৃষাণজিৎ, সংসার, কাজ নিয়ে দিব্য রয়েছেন তিনি।

বাঙালির আইকন কিশোর কুমারও ছাদনাতলায় গিয়েছেন একের বেশিবার। স্বর্ণযুগের শ্রেষ্ঠ শিল্পী কিশোর চারবার বেঁধেছেন গাঁটছড়া। প্রথম বিয়ে রুমা গুহঠাকুরতার সঙ্গে। গায়কের দ্বিতীয় স্ত্রী ছিলেন মধুবালা। তবে মধুবালার সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যোগিতা বালির হাত ধরেন কিশোর। কিন্তু এই সম্পর্কও টেকেনি। শেষমেশ অভিনেত্রী লীনা চন্দভরকরের সঙ্গেই সংসার সূর বাঁধেন কিশোর।

আরো পড়ুন: অধ্যাপকের সাথে ঝামেলা করায় কলেজ থেকে বিতাড়িত হলেও স্রোত! রাইকে চরিত্রহীন তকমা দিল তার দাদা
কিশোর কুমার ও প্রসেনজিত ছাড়াও অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনের তিনটি বিয়ে স্বীকৃত। প্রথম স্বামী সঞ্জয় সেনের সঙ্গে বিয়ে ভাঙতে তিনি হাত ধরেন মুকুল শর্মার। তবে দ্বিতীয় বিয়ের মেয়াদ টেকেনি। তাই তিন নম্বর বার অধ্যাপক-লেখক কল্যাণ রায়ের সঙ্গেই সুখী গৃহকোণ অপর্ণা সেনের।
