‘আমি মানিয়ে নিতে পারি না, কারোর ইচ্ছা অনিচ্ছায় আমার কিছু যায় আসে না…!’ বিয়ে না করার অনেক কারণ! নিজের সম্পর্কে কি বললেন অম্বরীশ ভট্টাচার্য?

টলিউডের (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। পর্দায় তার সহজাত অভিনয় আর রসবোধ দর্শকদের সবসময় মুগ্ধ করে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে এমন কিছু কথা বললেন যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাফ জানিয়ে দিলেন, বিয়ে করলে তাকে নাকি জেলে পাঠানো উচিত!

বরাবরই ঠোঁটকাটা এবং স্পষ্টভাষী হিসেবে পরিচিত অম্বরীশ। সাক্ষাৎকারে তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বিয়েতে বিশ্বাসী কি না, উত্তরে অভিনেতা সরাসরি বলেন, ‘একদমই না।’ তার মতে, আজকের যুগের দ্রুত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে সম্পর্কের সমীকরণ মেলাানো এবং তা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন কাজ।

নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে অম্বরীশ অত্যন্ত সৎভাবে স্বীকার করেন যে, তিনি খুব একটা মানিয়ে নিতে পারেন না। তিনি বলেন, ‘আমি আন্ডারস্ট্যান্ডিং নই, আমি কম্প্রোমাইজিং নই। নিজের ইচ্ছে-অনিচ্ছেকে আমি খুব একটা বিসর্জন দিতে পারি না।’ ছোটবেলা থেকেই স্বাধীনচেতা মনোভাবে বড় হওয়া এই অভিনেতা মনে করেন, কারও সাথে ঘর করতে গেলে যে আত্মত্যাগ প্রয়োজন, তা করার মতো মানসিকতা তার নেই।

অম্বরীশ ব্যাখ্যা করেন, সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হওয়া একজন মানুষকে নিজের জীবনে জড়িয়ে নিয়ে যদি তার মতামতের গুরুত্ব দেওয়া না হয়, তবে সেটা এক ধরণের অপরাধ। তার কথায়, ‘তুমি একটা মানুষকে তোমার জীবনে যুক্ত করলে, এক ছাদের তলায় থাকলে, অথচ তার কোনো মতামতকেই গুরুত্ব দিচ্ছ না যদি সেটা তোমার সঙ্গে না মেলে। এটা তো অপরাধ! তাই আমি যদি আজ বিয়ে করি, তবে আমাকে জেলে পুড়ে দেওয়া উচিত। কারণ আমি জানি, আমি এগুলোর একটাও করব না।’

আরও পড়ুনঃ ‘আমি কার কার সঙ্গে থেকেছি নিজেই জানি না, কত জনকে যে…’ জীবনের অজানা অধ্যায় তুলে ধরলেন ইমন চক্রবর্তী!

অম্বরীশের এই বক্তব্য অনেককে অবাক করলেও নেটিজেনদের একাংশ তার সততাকে কুর্নিশ জানিয়েছেন। অভিনেতা মনে করেন, জোর করে সম্পর্কের বোঝা টানার চেয়ে নিজের মতো স্বাধীনভাবে থাকা অনেক বেশি শ্রেয়। পর্দায় সংসার সামলালেও বাস্তব জীবনে আপাতত ‘সিঙ্গল’ থেকেই খুশিতে দিন কাটাতে চান এই প্রিয় অভিনেতা।

Back to top button