নেতাজিকে অপমান! বিশ্বনাথের কাণ্ড দেখে রেগে গেলেন জনগণ! কি এমন ঘটালেন অভিনেতা?

টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন বিশ্বনাথ বসু (Biswanath Basu)। ভালো অভিনেতা তো বটেই পাশাপাশি তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। নিজে ভালো থাকতে এবং আশেপাশের মানুষকে ভালো রাখতে তিনি ভালোবাসেন। বরাবরই হাসিখুশি প্রাণোচ্ছল মানুষ তিনি।

বিশ্বনাথ বাবু নিজের অভিনয়ের জন্য এবং নিজের আচার-আচরণ ব্যবহারের জন্য অসংখ্য মানুষের থেকে ভালোবাসা কুড়িয়েছে। তার ভক্ত সংখ্যা বাংলায় চারিদিকে ছড়িয়ে রয়েছে। তবে এবারে এমন এক কাজ করলে অভিনেতা যার জন্য ধিক্কার পড়ে গেল চারিদিকে।

অভিনেতা নিজেও নিজের কর্মকাণ্ডের জন্য ভীষণ লজ্জায় পড়ে গিয়েছেন। অভিনেতার থেকে এমন আচরণ সত্যি আশা করা যায়নি। ভক্তরা তো কেউ বিশ্বাস করতে পারছে না অভিনেতা এমন একটা কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতে অভিনেতাকে নিয়ে সমালোচনা ট্রোল শুরু হয়েছে। বিপাকে পড়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। তিনি গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে বেলদায় নেতাজি তরুণ সংঘ ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান করতে গিয়েছিলেন বিশ্বনাথ। সেখানে তাঁকে নেতাজির মুর্তিতে মাল্যদান করতে বলা হয়। সেইসময় ঘটে সেই লজ্জাজনক ঘটনা।

আরও পড়ুনঃ “পাগলরা তো উলঙ্গ হয়েই ঘুরে বেড়ায়”- সাক্ষাৎকারে ট্রোল নিয়ে বিস্ফোরক মমতা শঙ্কর!

ভুলবশত জুতো পরেই নেতাজির মূর্তিতে মালা দিয়ে বসেন অভিনেতা বিশ্বানাথ। মাল্যদানের পর মঞ্চে উঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে কিছু কথা বলেন। এমনকি নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়ে নেন। এরপর সেখানে প্রায় ১-দেড়ঘণ্টা অনুষ্ঠান করেন। সবকিছু ঠিকঠাকই ছিল। তবে মঞ্চ থেকে নামতেই ক্লাবের সম্পাদক সহ বেশকয়েকজন এসে অভিনেতাকে ফের জুতো খুলে মাল্যদান করার কথা বলেন। তবে অভিনেতা জানান, তিনি ইতিমধ্যেই ভুল স্বীকার করে নিয়েছেন। আর এরপরই চড়াও হন তাঁরা। অভিনেতার অভিযোগ, তাঁরা মারমুখী হয়ে ওঠেন। এমনকি তাঁর দেহরক্ষী, ড্রাইভারের গায়ে হাতও তোলেন। উত্তেজনা ছড়াতেই গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বিশ্বনাথ বসু। এদিকে তখন গাড়ি ধাওয়া করে উত্তেজিত জনতা। গাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ।

Back to top button