বিরাট দুঃসংবাদ! আরও একটি প্রাণ কেড়ে নিল অভিশপ্ত ২০২৬! রাহুল বন্দ্যোপাধ্যায়ের পর এবার না ফেরার দেশে অভিনেতা বিপ্লব দাশগুপ্ত! শোকের ছায়া টলিপাড়ায়!

টলিপাড়ায় ফের নেমে এল শোকের ছায়া। অভিনেতা রাহুলের মৃত্যুর ধাক্কা সামলাতে না সামলাতেই এলো আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন বাংলা ইন্ডাস্ট্রির অভিজ্ঞ অভিনেতা বিপ্লব দাশগুপ্ত।
সম্প্রতি এই খবর সামনে আসে অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তাঁর পোস্টের মাধ্যমেই জানা যায়, অভিনয় জগতকে বিদায় জানিয়ে চিরতরে চলে গেছেন বিপ্লব দাশগুপ্ত।
দীর্ঘদিন ধরে বাংলা ধারাবাহিক এবং সিনেমায় কাজ করেছেন তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দা, সব জায়গাতেই তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ত। বিভিন্ন চরিত্রে তাঁর সহজ ও স্বাভাবিক অভিনয় তাঁকে আলাদা করে পরিচিতি দিয়েছিল।
b
ইন্ডাস্ট্রির সহকর্মী এবং অনুরাগীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। তাঁর হঠাৎ প্রয়াণে অনেকেই শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে স্মৃতিচারণ এবং শ্রদ্ধার বার্তা।
আরও পড়ুনঃ ‘আরও বেশ কিছুদিন লাগবে পুরোপুরি…’ অবশেষে স্বস্তির নিঃশ্বাস!হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুদীপ সরকার! স্বামীর বর্তমান অবস্থা নিয়ে কি বললেন স্ত্রী অনিন্দিতা?
বাংলা বিনোদন জগতের জন্য এটি বড় ক্ষতি বলেই মনে করছেন অনেকে। তাঁর অভিনয়ের মাধ্যমে যে ছাপ তিনি রেখে গেছেন, তা দীর্ঘদিন মনে রাখবেন দর্শকরা।


