‘তুই কোন হরিদাস পাল? এটা তোর জায়গা নয়..’ – তাচ্ছিল্যের সেই কটাক্ষ আজও কানে বাজে তাঁর! অবহেলাকে সঙ্গী করে লড়েছেন নিঃশব্দে! আজ সফল অভিনেতা ভাস্বর চ্যাটার্জী!

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন অত্যন্ত পরিচিত, গুণী, সুদর্শন অভিনেতা হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ভাস্বর। টেলিভিশন, বড় পর্দার পাশাপাশি একাধিক কাজ করেছেন তিনি। নিজের অভিনয় জীবনে চল্লিশটি সিনেমা করার পাশাপাশি ১০০ টিরও বেশি ধারাবাহিকে কাজ করেছেন। এখনো নিজের সেই কাজ সমান তালে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে অভিনেতাকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি গীতা এলএলবি ধারাবাহিক এ কাজ করতে। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কাজ করছেন অভিনেতা।

তবে অভিনেতার জীবনটা বর্তমানে ঠিক যতটা সুন্দর এবং সফল শুরু থেকে কিন্তু খুব সহজেই এই সফলতা আসেনি। অনেক পরিশ্রম করে, অনেকের অনেক কথা শুনে, লড়াই করে টিকে থাকতে হয়েছে অভিনেতাকে দাঁতে দাঁত চিপে। পড়েছিলেন মাটি আঁকড়ে, হেরে যাননি বরং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আজ তিনি একজন বড় অভিনেতা হয়েছেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে যেই ভাস্বরকে কেউ চিনত না, জানত না, পাত্তা পর্যন্ত দিত না আজ সেই ভাস্বর অভিনেতাকেই প্রত্যেকে ভীষণ ভালোবাসে, সম্মান করে।

অভিনেতা জানিয়েছিলাম তার পরিবারের কোন সদস্যের অভিনয় জগতের সঙ্গে দূর দূর পর্যন্ত যুক্ত নয়। তার পরিবারের চার পুরুষ ধরেই প্রত্যেকে ইঞ্জিনিয়ার। ভাস্বর যখন প্রথমবার বাড়িতে জানিয়েছিলেন তিনি ইঞ্জিনিয়ার নয় অভিনেতা হতে চান তখন প্রত্যেকেই অবাক হয়েছিল। আসলে সেই সময় অভিনয়কে ঠিক ততটা গুরুত্ব দেওয়া হতো না পরিবারগুলোতে। তবে ভাস্বর পিছিয়ে যায়নি, তিনি স্থির করে নিয়েছিলেন তিনি অভিনেতাই হবেন।

সে সময় চাকরি করার পাশাপাশি বিভিন্ন স্টুডিওতে নিজের ছবি নিয়ে ঘুরে বেড়াতেন। এমনও হয়েছে ডিরেক্টরের কাছে শুনতে হয়েছে ‘তুমি আবার চলে এসেছ আগের দিনই তো এসেছিলে।’ তাও তিনি ভেঙ্গে পড়েননি, বারবার ফিরে গিয়েছেন স্টুডিওতে। যখন অভিনয়ের সুযোগ আসে, ছোট ছোট চরিত্রগুলিকে অভিনয় করছেন সেই সময় অনেক বঞ্চনা, অবহেলার শিকার হতে হয়েছে। তার খাবারটা খাওয়ার জন্য তাকে অনেক তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে।

আরও পড়ুনঃ ‘গানটার গু’ষ্টির ষষ্ঠী পূজা করে দিল’, ‘সবার দ্বারা সবকিছু হয় না’, ‘ফাটা বাঁশ’- বেসুরো গলায় গান গেয়ে কটাক্ষের শিকার পায়েল সরকার!

অভিনেতা বলেন, ‘একবার একটি অ্যাওয়ার্ড শোতে নন্দনে উপস্থিত হয়েছিলাম। আমার সাথে সেখানে অনেক বড় বড় তারকারাও উপস্থিত ছিল। সেখানে আমার জন্য একটি চেয়ার রাখা ছিল প্রথম সারিতে। সেখানে আমার নামও লেখা ছিল। সেখানে বসে আছি হঠাৎ করে একজন বড় তারকা এসে বললেন সর এখান থেকে, পেছনে গিয়ে বস। এখন আমি বসবো। প্রথমে খুব অবাক হয়েছিলাম। কেন উঠব সেখান থেকে আমার নাম লেখা রয়েছে। ওখানে আমার বসার অধিকার রয়েছে। কিন্তু এই সব কিছু সহ্য করতে করতেই আজ ভাস্বর সকলের খুব প্রিয় কাছের মানুষ হয়ে উঠেছে। সকলেই এখন তাকে সম্মান করে, ভালোবাসে, তার অভিনয়ের মর্যাদা দেয়। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও বিভিন্ন ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে ভাস্বর চ্যাটার্জিকে আমরা অভিনয় করতে দেখতে পাই।

Back to top button