‘গানটার গু’ষ্টির ষষ্ঠী পূজা করে দিল’, ‘সবার দ্বারা সবকিছু হয় না’, ‘ফাটা বাঁশ’- বেসুরো গলায় গান গেয়ে কটাক্ষের শিকার পায়েল সরকার!

বর্তমান সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতে দেখতে পাই। যাকে পাতি বাংলা ভাষায় বলা হয় মাচা শো। সমস্ত অনুষ্ঠানে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের সাথে আলাপ করে, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারেন এবং অনেকেই গানের মাধ্যমে প্রত্যেকের মনোরঞ্জন করে। কিন্তু সেই সমস্ত অনুষ্ঠান গুলিতে অনেক সময় এমন অভিনেতা অভিনেত্রীরা গিয়ে থাকেন যাদের গানের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নেই।

আর যার কারণে খুব স্বাভাবিক ভাবেই তারা তাদের গানের দক্ষতা না থাকায় তারা ঠিকমতো গান গেয়ে উঠতে পারে না। আর পরে সমালোচনা এবং ট্রোলের শিকার হতে হয় তাদের। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের সে সমস্ত ভিডিও পোস্ট করে লোকে হাসাহাসি করে। এর আগে বহুবার বহু অভিনেতা অভিনেত্রী এই ট্রোলের শিকার হয়েছেন।

আর এইবার সেই ট্রোলের শিকার হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন পায়েল। পায়েল ইতিমধ্যে রাজনীতির ময়দানেও নাম লিখিয়েছেন। সম্প্রতি পায়েলও একটি মাচা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে খুব স্বাভাবিকভাবে অন্যান্যদের মতো পায়েল কেও গান করতে শোনা যায়। আর পায়েলের গান শুনে দর্শকেরা কমেন্ট বক্সে তো হামলে পড়েছেন।

অভিনেত্রীর বেসুর গান শুনে রীতিমতো তাকে নিয়ে ট্রোল সমালোচনা করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কমেন্ট বক্স জুড়ে নানান ধরনের সমালোচনা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। কেউ বলেছেন, ‘এরা গান জানে না তো জন্যে স্টেজ এ উঠে বুঝি না।’ আবার অন্য একজনের দাবি, ‘গানের জীবন টা শেষ করে দিলো।’ ‘কি দরকার এদের বেশি বেশি দুটো ডায়লগ মেরে চলে যা যেটা পারবে যা সেটা নিয়ে মাস্টারি গিরি করা।’ আরেকজন বলেছেন, :উনি যতক্ষণ গাইছে আমি খুব ভয়ে ছিলাম কখন জানি কি হয়ে যায়।’

আরও পড়ুনঃ ‘ছোটবেলায় শিখেছি চুরি করতে নেই, এখন চোরেরা সব কলার তুলে ঘুরে বেড়াচ্ছে’- নাম না করেই তীব্র কটাক্ষ! বিস্ফোরক অভিনেতা রজতাভ দত্ত!

এই ধরনের আরো অনেক কটাক্ষ সমালোচনা কমেন্ট বক্সে করেছেন নেটিজেনরা। তবে অভিনেত্রী এই নিয়ে কখনোই কোন প্রতিক্রিয়া জানাননি। এর আগেও বহু অভিনেতা-অভিনেত্রীকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কেউ কেউ সরাসরি প্রতিবাদ করেছেন আবার কেউ স্বাভাবিক বিষয় ভেবেই এড়িয়ে গিয়েছেন।

Back to top button