“এমন গর্ব ঘরে, পরের নকল করে”- কাকে ঠেশ দিয়ে এমন কথা বললেন অভিনেতা ভাস্কর ব্যানার্জি❗

টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) জনপ্রিয় প্রতিভাবান অভিনেতাদের তালিকায় অন্যতম একজন হলেন ভাস্কর ব্যানার্জি (Bhaskar Banerjee)। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন। অভিনেতার বাবা ছিলেন উত্তম কুমারের সময়ে একজন জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক। বাবার হাত ধরেই অভিনয় জগতে এসেছেন ভাস্কর। তবে প্রতিভা থাকা সত্ত্বেও কোনদিনও নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি, তাছাড়াও পাননি সেই যোগ্য সম্মান।
অভিনেতা নিজের অভিনয় জীবনে বউরাণী , সজনী গো সজনী, শ্বেত পাথরের থালা, নবরূপা, বিশ্বাস অবিশ্বাস, স্বামীর ঘর , অংশুমানের ছবি সোমনাথ, এগারো, ৮:০৮ এর বনগাঁ লোকাল, অনন্তের অফিসের সহকর্মী, রূপকথা নয় এর মতন একাধিক ছবিতে কাজ করেছেন। এছাড়াও কাছে আয় সই, জল নূপুর, পটল কুমার গানওয়ালা, তবু মনে রেখো, অর্ধাঙ্গিনী, রানু পেল লটারী, দুর্গা দুর্গেশ্বরী, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে, প্রথমা কাদম্বিনী, দেশের মাটি, ধুলোকণার মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুই শালিকে অভিনয় করতে।
সম্প্রতি অভিনেতা বর্তমান সময়ের বাংলা ছবি, ধারাবাহিক নিয়ে বিভিন্ন কথা বলেছেন। যেখানে সাক্ষাতকারে অভিনেতা অনেক কথাই জানিয়েছেন। অভিনেতা কে প্রশ্ন করা হয় বর্তমানে বাংলা ছবি এবং ধারাবাহিক নিয়ে তিনি কি বলতে চান। অভিনেতা জানান ‘আমি মনে করি বাংলা ছবিতে বাংলার কালচার ধরে রাখলেই আর উন্নত হবে ছবির মান। বাংলা ছবির হিরোকে আমি সাউথের নায়কের মতন সাজাবো কেনো, তাকে বাঙালির ছেলে হিসেবেই তুলে ধরব। আর যেদিন সবাই সবাইকে সম্মান করতে শিখবে তুই তোকারি করা বন্ধ হবে সেদিন আবারো বাংলা ছবির মান ফিরবে।’
এছাড়াও অভিনেতা বলেন ‘আগে যে ধরনের সিরিয়াল হতো এখন এই হয় না। এখন সব ধারাবাহিকেও দুটো, তিনটে নায়িকা। সিরিয়ালের নাম সংসার সুখের হয় রমণীর গুনে, কিন্তু দেখানো হচ্ছে অন্য কিছু। সিরিয়ালের নাম ওরকম না দিয়ে ওই বিষয়টা সিরিয়ালে দেখানো হোক। পারিবারিক গল্প দেখানো হোক। এখন আবার নকলের চল, দক্ষিণের ছবি নকল করছে, বাংলাদেশকে নকল করছে। সুতরাং বাঙালির যে কালচার সেটা নষ্ট হয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: বিরাট ধামাকা! মুখোমুখি আঁখি-দেবা ঝিলিক-গৌরব! কি হবে এরপর! দুর্ধর্ষ আজকের পর্ব
অভিনেতা জানিয়েছেন এখন শুধুমাত্র কাজের জন্যই এই ধরনের ধারাবাহিকে অভিনয় করছেন। বোবার শত্রু নেই। তাই এই সব বিষয় নিয়ে বিশেষ কিছু বলেন না। যেই চরিত্রে অভিনয়ের সুযোগ আসে সেখানে নিজের সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করেন।

