‘বাবা চাইতেন না অভিনয় করি…’- ৫০ বছর পর অভিনয় জগতে প্রত্যাবর্তন! এবার বড় পর্দায় ভানু বন্দোপাধ্যায়ের কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়!

চলচ্চিত্র জগতের (Film Industry) এক কিংবদন্তি অভিনেতা ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandopadhyay)। তার অভিনয় ছবির জগতের ইতিহাসের পাতায় লেখা থাকবে। কৌতুক শিল্পী হিসেবে ভানু বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। তার জায়গা আজ পর্যন্ত কোন অভিনেতা নিতে পারেননি। অভিনেতা দর্শকমহলে পরিচিত হলেও অভিনেতা মেয়ে অভিনয় করা সত্ত্বেও অভিনয় জগতে কিন্তু বিশেষ পরিচিতি পাননি। যদিও সেটা পেছনেও ভানু বন্দ্যোপাধ্যায় রয়েছেন।

তবে দীর্ঘ ৫০ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়। ছবির প্রিমিয়ারে এসে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেই সাথে ভানু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন অভিনেতার একমাত্র মেয়ে। অভিনেতার মেয়ে বাসবীকে দেখা গিয়েছিল তপন সিনহা পরিচালিত ছবি অতিথিতে। রবীন্দ্রনাথের গল্প ঘিরে এই ছবি তৈরি হয়েছিল। সেখানে শিশু শিল্পী হিসেবে মাত্র ১৪ বছর বয়সে অভিনয় করেছিলেন অভিনেত্রী।

সেটি ছিল বাসবীর সেইসময়ের প্রথম এবং শেষ কাজ। তবে পরবর্তী সময় কেন আর অভিনয় জগতে দেখা যায়নি তাকে? সেই প্রশ্ন বারবার উঠে এসেছে। এবার এক সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় কোনদিনই চাননি তার মেয়ে অভিনয় করুক। তাই জন্য ভানু বন্দ্যোপাধ্যায়-এর কন্যা হওয়া সত্ত্বেও মধ্যবিত্ত বাড়ির মেয়ের মতনই সারাজীবন কাটিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কেন ভানু বন্দোপাধ্যায় নিজের মেয়েকে অভিনয় জগত থেকে দূরে রেখেছিলেন? কি অভিযোগ করলেন অভিনেত্রী সাক্ষাৎকারে।

তবে বাবার মৃত্যুর পর দীর্ঘ ৫০ বছর বাদে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি। যেখানে ছোট একটি চরিত্রে দেখা মিলবে তার। এত বছর পরে অভিনয় জগতে ফিরে খুবই ভালো লাগছে। সেই সময় আর বর্তমান সময়ের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করছেন তিনি। যদিও বাবার চরিত্রগুলি নিয়ে মাঝেমধ্যেই কাজ করতেন অভিনেত্রী। তাই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন বরাবরই তবে আড়াল থেকে।

আরও পড়ুনঃ সমাজ মাধ্যমে প্রকাশ্যে হঠাৎ চু’মু! তবে কি বিচ্ছেদের দূরত্ব মিটিয়ে এর কাছাকাছি সব্যসাচী সুস্মিতা!

সাক্ষাৎকার অভিনেত্রী জানান, ‘তপন সিনহার জন্যই অতিথি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি। আর রবীন্দ্রনাথের গল্প বলেই বাবা অনুমতি দিয়েছিলেন। অতিথি ছবিতে করার পর প্রচুর অফার এসেছিল আমার কাছে কিন্তু বাবা কোনদিনই চাননি আমি অভিনয় করি। বাবা বাকি মধ্যবিত্ত পরিবারের মতোই সব সময় চাইতেন মেয়ে বিয়ে করবে সংসার করবে।’ তবে আবারো বড় পর্দায় ফিরতে পেরে খুবই ভালো লাগছে অভিনেত্রীর।

Back to top button